Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সুনীলদের জন্য মনোবিদ নিয়োগ, আইপিএলের সংসার থেকে ভারতীয় ফুটবলে বল্লভজি

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ফুটবলে (Indian Football) এইপ্রথম নিয়োগ করা হল একজন মনোবিদকে (Sports Psychologist)। কলকাতা ময়দানে একটা সময় পিকে বন্দ্যোপাধ্যায় কিংবা অমল দত্তরাই কোচ হয়ে ফুটবলারদের ভোকাল টনিকে চাঙ্গা করতেন। কিন্তু এখন কোচরা শু

সুনীলদের জন্য মনোবিদ নিয়োগ, আইপিএলের সংসার থেকে ভারতীয় ফুটবলে বল্লভজি

শেষ আপডেট: 22 May 2023 19:26

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ফুটবলে (Indian Football) এইপ্রথম নিয়োগ করা হল একজন মনোবিদকে (Sports Psychologist)। কলকাতা ময়দানে একটা সময় পিকে বন্দ্যোপাধ্যায় কিংবা অমল দত্তরাই কোচ হয়ে ফুটবলারদের ভোকাল টনিকে চাঙ্গা করতেন। কিন্তু এখন কোচরা শুধু দলের কৌশল তৈরি করেন, বাকি কাজটি করেন মনোবিদরা।

তাই পেশাদার ফুটবলের ধাঁচে সুনীল ছেত্রীদের জন্য মনোবিদ শ্যামল বল্লভজিকে আনা হয়েছে। তিনি ইতিমধ্যেই ভুবনেশ্বরে ভারতীয় দলের শিবিরে যোগ দিয়েছেন। এই মনোবিদ এর আগে আইপিএলে বেশকিছু দলের হয়ে কাজ করেছেন। তিনি টেনিস দলের সঙ্গেও থাকতেন। নামী তারকাদের ব্যক্তিগত মনোবিদ হিসেবেও কাজ করেছেন এই মুম্বই বাসী।

ভারতীয় দল প্রথমে আন্তঃ মহাদেশীয় টুর্নামেন্ট খেলবে। তারপর তারা বেঙ্গালুরুতে সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নেবে। এই নামী মনোবিদকে সারা বছরের জন্য নিয়োগ করা হয়েছে। তিনি নানা সফল ও ব্যর্থ মানুষের জীবনের কথা তুলে ধরে ফুটবলারদের উদীপ্ত করবেন।

শ্যামল বল্লভজি একটি ক্লাসে বলেছেনও, মানুষ তখনই সফল হয়, যখন লাগাতার সে ব্যর্থ হতে থাকে। সফল মানুষ সেই যে কিনা ব্যর্থতাকেও সহজভাবে নিতে পারে।

প্লে অফে চেন্নাই অপরাজেয়! গিলের ব্যাটিং, রশিদের স্পিনই ভরসা গুজরাতের


```