
শেষ আপডেট: 19 August 2022 18:40
দ্য ওয়াল ব্যুরো: সর্বভারতীয় ফুটবল সংস্থাকে নির্বাসিত করেছে ফিফা (Fifa)। যে কারণে ভারতের কোনও ক্লাব আন্তর্জাতিক ম্যাচে খেলতে পারবে না।
৭ সেপ্টেম্বর এএফসি কাপের (AFC Cup) আন্তঃ জোনাল সেমিফাইনালে বাহরিনে খেলা এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan)। গোকুলম কেরালা এফসির মহিলা দল রয়েছে উজবেকিস্তানে। ২৬ অগস্ট এএফসি উইমেন্স চ্যাম্পিয়নশিপে ইরানের ক্লাব বাম খাতুন এফসির বিরুদ্ধে ম্যাচ ছিল গোকুলমের। কিন্তু কোঝিকোড় থেকে ১৬ অগস্ট তাসখন্দে গোকুলম ফুটবলাররা পৌঁছনোর পর জানতে পারেন, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে নির্বাসিত করেছে ফিফা।
আসন্ন এএফসি কাপে খেলতে পারবেন না, এমন একটি আশঙ্কা তৈরি হয়েছিল। এমন অবস্থায় গোকুলমের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপের আবেদন জানানো হয়। এরই মধ্যে ফিফা ও এএফসিকে ক্রীড়ামন্ত্রক ইমেল পাঠিয়ে অনুরোধ করেছে, গোকুলম ও এটিকে মোহনবাগানকে আসন্ন এএফসি কাপের ম্যাচে খেলতে দেওয়ার হোক।
ঝুলনের প্রত্যাবর্তন! অবসরের জল্পনা উড়িয়ে ৬ মাস পর ভারতীয় দলে ফিরছেন তিনি