Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

করোনা আতঙ্ক: ভারতীয় মহিলা হকি দলের চিন সফর বাতিল

দ্য ওয়াল ব্যুরো: করোনা ভাইরাস আতঙ্কে ভারতীয় মহিলা হকি দলের চিন সফর বাতিল করে দিল ফেডারেশন। সর্বভারতীয় হকির নিয়ামক সংস্থার তরফে জানানো হয়েছে, চিনে যাওয়া মানে এখন বিপদ কে মামন্ত্রণ জানানো। তাই পরস্থিতি যতদিন না স্বাভাবিক হচ্ছে ততদিন ভারতীয় মহ

করোনা আতঙ্ক: ভারতীয় মহিলা হকি দলের চিন সফর বাতিল

শেষ আপডেট: 7 February 2020 09:03

দ্য ওয়াল ব্যুরো: করোনা ভাইরাস আতঙ্কে ভারতীয় মহিলা হকি দলের চিন সফর বাতিল করে দিল ফেডারেশন। সর্বভারতীয় হকির নিয়ামক সংস্থার তরফে জানানো হয়েছে, চিনে যাওয়া মানে এখন বিপদ কে মামন্ত্রণ জানানো। তাই পরস্থিতি যতদিন না স্বাভাবিক হচ্ছে ততদিন ভারতীয় মহিলা হকিদল সে দেশে কোনও সফর করবে না। চিনের মহিলা হকি দলের সঙ্গে পাঁচটি ম্যাচ খেলার সূচি ছিল ভারতের মেয়েদের। তারমধ্যে আবার তৃতীয় ম্যাচটি হওয়ার কথা ছিল করোনার আতুড়ঘর হুয়ান প্রদেশের টিমলং স্টেডিয়ামে। কিন্তু বিপদের কথা মাথায় রেখেই এই সফর বাতিল করল ফেডারেশন। করোনা ভাইরাস কার্যত মহামারির আকার নিয়েছে চিনে। ৩০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই। চিন থেকেই এই ভাইরাস ছড়াচ্ছে পার্শ্ববর্তী দেশগুলিতেও। শ্রীলঙ্কা, মায়ানমারে হানা দিয়েছে এই মারণ ভাইরাস। এমনকি ভারতেও ঢুকে পড়েছে করোনা। কেরলে তিনজনের শরীরে মিলেছে নোভেল করোনা ভাইরাস। দক্ষীনের এই রাজ্যের সরকার বিপর্যয় হিসেবে ঘোষণা করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে সমস্ত রাজ্যকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই মোতাবেক বাংলাতেও আরজি কর, বেলেঘাটা আইডির মতো হাসপাতালগুলিতে তৈরি হয়েছে আইসোলেশ্ন ওয়ার্ড। হকি সংস্থার তরফে বলা হয়েছে, যেহেতু চিন সফর বাতিল হয়েছে সেহেতু ভারতীয় মহিলা দল আপাতত দেশেই অনুষীলন করবে। সমুদ্র তীরের কোনও শহরে আবাসিক শিবির করার ব্যাপারেও পরিকল্পনা নিচ্ছে হকি ফেডারেশন।

```