Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরে চুরিডাকাতি করতে পারে, চিঠি পুলিশকর্তার, বিতর্ক

দ্য ওয়াল ব্যুরো : শনিবার সকালে পাটনায় আরজেডি নেতা তেজস্বী যাদবকে দেখা যায়, দলীয় কার্যালয়ের বাইরে একটি হোর্ডিং লাগাচ্ছেন। সেই হোর্ডিং-এ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কড়া সমালোচনা করা হয়েছে। সেই সঙ্গে প্রশ্ন তোলা হয়েছে, পরিযায়ী শ্রমিকদের

পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরে চুরিডাকাতি করতে পারে, চিঠি পুলিশকর্তার, বিতর্ক

শেষ আপডেট: 6 June 2020 15:10

দ্য ওয়াল ব্যুরো : শনিবার সকালে পাটনায় আরজেডি নেতা তেজস্বী যাদবকে দেখা যায়, দলীয় কার্যালয়ের বাইরে একটি হোর্ডিং লাগাচ্ছেন। সেই হোর্ডিং-এ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কড়া সমালোচনা করা হয়েছে। সেই সঙ্গে প্রশ্ন তোলা হয়েছে, পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাজ্যের এক পুলিশকর্তা বিতর্কিত মন্তব্য করেছেন কেন? গত মাস থেকে বিহারে ফিরতে শুরু করেছেন পরিযায়ী শ্রমিকরা। এক পুলিশ অফিসার ২৯ মে লেখা একটি চিঠিতে তাঁদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন। ৪ জুন চিঠিটি তুলে নেওয়া হয়। তেজস্বী যাদব সেই চিঠিটির কথা উল্লেখ করেছেন। তাতে পুলিশকর্তা লিখেছিলেন, লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিকের এখন কোনও কাজ নেই। তারা চুরি-ডাকাতি ও নানা অপরাধমূলক কাজে যুক্ত হতে পারে। প্রতিটি থানার সেজন্য প্রস্তুত থাকা উচিত। তেজস্বী যাদব এদিন যে হোর্ডিংটি দলীয় অফিসের বাইরে লাগিয়েছেন, তাতে প্রশ্ন তোলা হয়েছে, পরিযায়ী শ্রমিকদের ‘গুন্ডা’ ও ‘লুটেরা’ ভাবা হচ্ছে কেন? পুলিশকর্তা চিঠিতে লিখেছিলেন, রাজ্যে ১০ লক্ষ পরিযায়ী শ্রমিক ফিরে আসবে। বিহার সরকার তাদের কাজ দিতে পারবে না। তেজস্বী যাদব প্রশ্ন তুলেছেন, পরিযায়ী শ্রমিকদের কি কাজ পাওয়ার অধিকার নেই? আরজেডির দাবি, পরিযায়ী শ্রমিকদের প্রতি নীতীশ কুমারের সরকারের ‘বিমাতৃসুলভ আচরণ’ বিহারের বিধানসভা ভোটে বড় ইস্যু হয়ে উঠতে চলেছে। নীতীশের দল জেডি ইউ অবশ্য বলেছে, তেজস্বী যাদব তুচ্ছ ব্যাপার নিয়ে হইচই করছেন। যে চিঠির কথা তিনি উল্লেখ করেছেন, তা আগেই বাতিল করে দেওয়া হয়েছে। জেডি ইউ-এর শরিক দল লোক জনশক্তি পার্টি অবশ্য বলেছে, পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের বিষয়টি রাজ্য সরকারের কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত। লোক জনশক্তি পার্টির নেতা চিরাগ পাসোয়ান বলেন, লকডাউনের সময় নীতীশ পরিযায়ী শ্রমিকদের সমস্যা ঠিকমতো সামলাতে পারেননি। যে শ্রমিকরা ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিলেন, তাঁদের জন্য আরও ভাল ব্যবস্থা করা যেত।

```