Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এবার স্পাইসজেটে অভব্যতা! ঘাড়ধাক্কা দিয়ে নামানো হল ২ যাত্রীকে, দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: প্লেনের মধ্যে এয়ারহোস্টেসদের সঙ্গে অভব্য আচরণ (unruly behaviour) করার মাশুল গুনতে হল দুই যাত্রীকে। বিমানে ওঠার পরেও নামিয়ে দেওয়া হল তাঁদের (SpiceJet deboards 2 passengers)। ঘটনাটি ঘটেছে দিল্লি-হায়দরাবাদ স্পাইসজেট বিমান

এবার স্পাইসজেটে অভব্যতা! ঘাড়ধাক্কা দিয়ে নামানো হল ২ যাত্রীকে, দেখুন ভিডিও

শেষ আপডেট: 23 January 2023 15:06

দ্য ওয়াল ব্যুরো: প্লেনের মধ্যে এয়ারহোস্টেসদের সঙ্গে অভব্য আচরণ (unruly behaviour) করার মাশুল গুনতে হল দুই যাত্রীকে। বিমানে ওঠার পরেও নামিয়ে দেওয়া হল তাঁদের (SpiceJet deboards 2 passengers)। ঘটনাটি ঘটেছে দিল্লি-হায়দরাবাদ স্পাইসজেট বিমানে। সোমবার এই ঘটনার একটি ভিডিও নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে।

কী ঘটেছিল?

স্পাইসজেটের এক কর্মকর্তার কথায়, বিমানে ওঠার পরে এক যাত্রী মহিলা কেবিন ক্রুরদের সঙ্গে ঝামেলা শুরু করেন। খারাপ আচরণও করেন। এই ঝামেলার মাঝেই অন্য এক যাত্রীও তাতে যোগ দেন। রীতিমতো তেড়ে যান বিমানকর্মীদের দিকে। তাই ওই দুই যাত্রীকে বিমান থেকে নামিয়ে বিমানবন্দরের নিরাপত্তারক্ষীর হাতে তুলে দেওয়া হয়।

যদিও কী কারণে এই ঝামেলার সূত্রপাত বা কেন ওই যাত্রীরা রেগে গিয়েছিলেন তা এখনও জানা যায়নি। তবে তাঁদের এমন অপ্রীতিকর আচরণের জন্য বিমানে উঠেও হায়দরাবাদ যাওয়া হল না তাঁদের।

প্রসঙ্গত, সম্প্রতি বিমানের মধ্যে প্রায়শই কোনও না কোনও ঘটনা ঘটছে। সহযাত্রীর গায়ে প্রস্রাব থেকে শুরু করে বোমাতঙ্ক, মাঝ আকাশে এমন নানা ঘটনার সাক্ষী থাকছে এয়ারলাইন্সগুলো। এমনকী এয়ারলাইন্স কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

দেখুন ভিডিও---

https://twitter.com/ANI/status/1617513615111901184

স্পটিফাইয়েও এবার কর্মী ছাঁটাই! চাকরি হারালেন ৬০০ জনের বেশি


```