Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্পিডবোট উল্টে জলে পড়ে গেলেন জেলাশাসক-সহ তিন জন প্রতিনিধি! লাভপুরের গ্রামে হুলস্থুল কাণ্ড

বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে বীরভূমের লাভপুরে। 

স্পিডবোট উল্টে জলে পড়ে গেলেন জেলাশাসক-সহ তিন জন প্রতিনিধি! লাভপুরের গ্রামে হুলস্থুল কাণ্ড

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 18 September 2024 19:32

দ্য ওয়াল ব্যুরো: বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে স্পিডবোট উল্টে জলে পড়ে গেলেন জেলাশাসক বিধান রায়, পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়, সাংসদ সামিরুল ইসলাম এবং অসিত মাল, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ প্রমুখ।

ঘটনাকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড বেঁধে যায়। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে বীরভূমের লাভপুরে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

প্রশাসন ও স্থানীয় সূত্রের খবর, এদিন বীরভূমের লাভপুর ব্লকে গিয়েছিলেন জেলাশাসক-সহ জেলা প্রশাসনের কর্তারা। সঙ্গে ছিলেন তিনজন জন প্রতিনিধিও। 

প্রত্যক্ষদর্শীরা জানান, কুয়ে নদীতে যথেষ্ট স্রোত ছিল। সেই স্রোতের টানেই উল্টে যায় স্পিডবোটটি। তবে স্পিডবোটের পিছনে আরও একটি স্পিডবোট ছিল। ফলে অঘটন ঘটার পরই জেলাশাসক-সহ সকলকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে অসমর্থিত সূত্রের খবর, স্পিডবোটে ১৩ জন ছিলেন। তাঁদের মধ্যে একজনের এখনও খোঁজ মেলেনি।

গত কয়েকদিনের টানা বৃ্ষ্টি এবং মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে ছাড়া জলের ফলে হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বর্ধমান, বীরভূম-সহ দক্ষিণবঙ্গের বহু জেলায় নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে এদিন বন্যা পরিস্থিতি সরোজমিনে খতিয়ে দেখতে বীরভূমের লাভপুরে গিয়েছিলেন জেলাশাসক-সহ জেলা প্রশাসনের কর্তা ও জনপ্রতিনিধিরা। 

ঘটনাকে কেন্দ্র করে শোরগোল তৈরি হয়েছে প্রশাসনের অন্দরেও। সূত্রের দাবি, স্পিডবোটের ধারণ ক্ষমতার চেয়ে বেশি সংখ্যক লোক উঠেছিলেন। তার জেরেই বিপত্তি। যদিও স্থানীয় প্রশাসনের দাবি, জলে অতিরিক্ত স্রোত থাকার ফলে মাঝি নিয়ন্ত্রণ রাখতে পারেননি। তার ফলেই দুর্ঘটনা।


```