Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শিয়ালদহ-সেক্টর ফাইভ মেট্রো যাত্রীদের জন্য বড় সুখবর, অফিস যেতে আরও সুবিধা

কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষর তরফে জানানো হয়েছে, সোমবার থেকেই এই রুটে আরও গতি আসবে মেট্রোর।

শিয়ালদহ-সেক্টর ফাইভ মেট্রো যাত্রীদের জন্য বড় সুখবর, অফিস যেতে আরও সুবিধা

কলকাতা মেট্রো

শেষ আপডেট: 14 April 2024 23:04

দ্য ওয়াল ব্যুরো: শিয়ালদহ-সেক্টর ফাইভ মেট্রোরুট অফিস যাত্রীদের জন্য বড় পাওনা। শহর বা জেলার যে কোনও প্রান্ত থেকে শিয়ালদহ আসতে পারলেই ব্যস। এখান থেকে মেট্রো করে সোজা সল্টলেকে অফিস। বেশি ঝক্কির প্রশ্ন নেই। এবার এই রুটের অফিস যাত্রীদের জন্য আরও সুখবর। গতি বাড়তে চলেছে এই মেট্রোগুলির। 

কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষর তরফে জানানো হয়েছে, সোমবার থেকেই এই রুটে আরও গতি আসবে মেট্রোর। যার জেরে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রোতে যেতে আরও কম সময় লাগবে। আগে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ যাওয়ার জন্য সময় লাগত ২০ মিনিট। সোমবার থেকে লাগবে মাত্র ১৭ মিনিট। সল্টলেক থেকে ফেরার সময়ও এখনকার থেকে ২ মিনিট কম সময় লাগবে যাত্রীদের। 

এই মেট্রোরুটের সূচিও বদল করা হয়েছে। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত শিয়ালদহ থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে। অন্যদিকে সেক্টর ফাইভ থেকে শিয়ালদহগামী মেট্রো সকাল ৭টার বদলে ৭টা ৫ মিনিটে ছাড়বে। শিয়ালদহ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৩৫ মিনিটে। আর সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা বেজে ৪০ মিনিটে। 

হাওড়া ময়দান থেকে সোজা সেক্টর ৫ মেট্রো চালু হতে এখনও কিছুটা সময় বাকি। ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত পুরো অংশে বাণিজ্যিক পরিষেবা অক্টোবর মাসের আগে চালু হওয়া সম্ভব না বলেই জানান হয়েছে।  


```