Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

বিজেপির তারকা বক্তার তালিকায় নাম নেই দিলীপ-সুকান্তদের! পরবর্তী রাজ্য সভাপতি নিয়ে জল্পনা

আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন। সেই সঙ্গে ১৩ এবং ২০ নভেম্বর দু'দফায় বিধানসভা নির্বাচন হতে চলেছে ঝাড়খণ্ডেও।

বিজেপির তারকা বক্তার তালিকায় নাম নেই দিলীপ-সুকান্তদের! পরবর্তী রাজ্য সভাপতি নিয়ে জল্পনা

শুভেন্দু অধিকারী।

শেষ আপডেট: 26 October 2024 08:12

দ্য ওয়াল ব্যুরো: আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন। সেই সঙ্গে ১৩ এবং ২০ নভেম্বর দু'দফায় বিধানসভা নির্বাচন হতে চলেছে ঝাড়খণ্ডেও।

যেকোনও বিধানসভা ভোটের প্রচারে রাজনৈতিক দলগুলি তারকা প্রচারকের নামের তালিকা প্রকাশ করে। ঝাড়খণ্ডের ভোটকে কেন্দ্র করে বিজেপির তরফেও ৪০ জন তারকা বক্তার নাম প্রকাশ করা হয়েছে।

সেই তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ ও রাজনাথ সিংদের পাশাপাশি রয়েছেন স্মৃতি ইরানি, কেন্দ্রীয় মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী এবং সীতা সোরেনের। কিন্তু প্রতিবেশী রাজ্যের ভোটে বাংলা থেকে দলের ক'জন জায়গা পেলেন তারকা প্রচারকের তালিকায়?


জানা যাচ্ছে, ৪০ জনের তালিকায় ৩৩ নম্বরে নাম রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। দিলীপ ঘোষ. সুকান্ত মজুমদারদের নাম তারকা প্রচারকের তালিকায় না থাকা নিয়ে দলের অন্দরেই গুঞ্জনও শুরু হয়েছে।

প্রসঙ্গত, বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মেয়াদও শেষ হয়েছে। এদিকে তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও। ফলে রাজ্য সভাপতির পদ থেকে তাঁর সরে যাওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা। 

৪০ জনের তালিকায় শুভেন্দুর জায়গা পাওয়া এবং দিলীপ-সুকান্তদের জায়গা না পাওয়ার বিষয়টি নিয়ে দলের অন্দরেই নতুন করে চর্চা শুরু হয়েছে। এদিকে শনিবারই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দলের সদস্য সংগ্রহ অভিযানের পাশাপাশি একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। রবিবার সাংগঠনিক বৈঠক করার কথাও রয়েছে শাহের।


```