Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোদী কি প্রজাতন্ত্র দিবসে অযোধ্যার রাম মন্দির উদ্বোধন করবেন, উদ্যোক্তাদের কথায় জল্পনা

দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতার মাস অগস্টে অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাস বা ভূমি পূজা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিনটি ছিল ২০২০-র ৫ অগাস্ট। দেশে তখন করোনা মহামারী চলছে। এখন জোর জল্পনা তৈরি হয়েছে প্রধানমন্ত্রী কি আগামী ২৬ জা

মোদী কি প্রজাতন্ত্র দিবসে অযোধ্যার রাম মন্দির উদ্বোধন করবেন, উদ্যোক্তাদের কথায় জল্পনা

শেষ আপডেট: 2 June 2023 13:52

দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতার মাস অগস্টে অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাস বা ভূমি পূজা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিনটি ছিল ২০২০-র ৫ অগাস্ট। দেশে তখন করোনা মহামারী চলছে।

এখন জোর জল্পনা তৈরি হয়েছে প্রধানমন্ত্রী কি আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন অযোধ্যায় নতুন রাম মন্দিরের উদ্ধোধন করবেন? মন্দির উদ্ধোধনের দিনের প্রধান কর্মসূচি মন্দিরের গর্ভগৃহে রামলালার মূর্তি প্রতিষ্ঠা করা। সেই কাজও কোনও সাধু বা পুরোহিত করবেন না। করবেন প্রধানমন্ত্রী মোদী।

অযোধ্যা রামমন্দির নির্মাণ ট্রাস্ট্রের সাধারণ সম্পাদক চম্পৎ রাই শুক্রবার জানান, প্রধানমন্ত্রীর সময় চাওয়া হয়েছে। বলা হয়েছে এ বছর ডিসেম্বর থেকে ২০২৪-এর ২৬ জানুয়ারির মধ্যে কোনও একটি দিন মন্দির উদ্বোধনের জন্য বরাদ্দ করতে। তিনি জানান, সম্প্রতি টাস্টের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে মূর্তি প্রতিষ্ঠা প্রধানমন্ত্রীই করবেন।

বিশ্বহিন্দু পরিষদের নেতা রাইয়ের কথা অনুযায়ী রামের মূর্তি প্রতিষ্ঠা এবং মন্দির উদ্বোধনের জন্য ২৬ জানুয়ারি দিনটিকেও তাঁরা বিবেচনায় রেখেছেন। প্রজাতন্ত্র বা লোকতন্ত্র দিবসকে সংবিধান দিবস হিসাবেও পালন করা হয়। ১৯৫০-এর ওই দিনই আনুষ্ঠানিকভাবে সংবিধান চালু হয়েছিল দেশে। প্রতি বছর ওই দিন দিল্লি এবং রাজ্যের রাজধানীতে দুপুর পর্যন্ত সরকারি অনুষ্ঠান চলে। দিল্লি কুচকাওয়াজের মধ্য দিয়ে রাষ্ট্রপতিকে অভিবাদন জানানো হয়। প্রধানমন্ত্রীর ওই দিন স্বাধীনতা দিবসের মতো ব্যস্ততা থাকে না। তবে কুচকাওয়াজে হাজির থাকতে হয় তাঁকে।

যদিও বিষয়টি সময় নয়। প্রজাতন্ত্র দিবসের মতো রাষ্ট্রীয় দিবসে প্রধানমন্ত্রীর মন্দির উদ্বোধন করা সঠিক হবে কি না সে প্রশ্ন ওঠা স্বাভাবিক। যদিও চম্পৎ রাই জানিয়েছেন, দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রীর অফিসের কাছে সময় চাওয়া হয়েছে। জানা গিয়েছে, দিনক্ষণ ঠিক করতে ট্রাস্টের তরফে এখনও পর্যন্ত সাতজন জ্যোতিষীর মতামত নেওয়া হয়েছে। আরও মতামত নেওয়া হবে।

এর আগে স্বাধীনতার কয়েক বছরের মাথায় গুজরাতে সংস্কার হওয়া সোমনাথ মন্দির উদ্ধোধন করেছিলেন প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ। তা নিয়ে কেন্দ্রীয় সরকার ও কংগ্রেসের মধ্যেই তুমুল আপত্তি উঠেছিল। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের রাষ্ট্রপতির এই ধরনের কোনও অনুষ্ঠানের সঙ্গে জড়ানো উচিৎ নয় বলে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু মত দিয়েছিলেন। রাষ্ট্রপতি শোনেননি প্রধানমন্ত্রীর পরামর্শ। সোমনাথ মন্দির সংস্কারের কাজে সরকারি অর্থ খরচ হয়নি উল্লেখ করে রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ দাবি করেন, বেসরকারি উদ্যোগে তৈরি মন্দির তিনি উদ্বোধন করতেই পারেন। ১৯৫১ সালে ১১ মে সংস্কার হওয়া সোমনাথ মন্দির উদ্ধোধন করেন তৎকালীন রাষ্ট্রপতি।

মোদীকে নিয়েও একই বিতর্ক হয় তিনি অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাস করায়। সেই অনুষ্ঠান নিছক ফিতে কেটে শিলান্যাস ছিল না। দিনভর পুজোআচ্চায় অংশ নেন প্রধানমন্ত্রী। সদ্য নয়া সংসদ ভবন উদ্ধোধনও তিনি পুরোদস্তুর হিন্দু আচার মেনে করেছেন। সংসদ ভবন চত্বরে হয়েছে পূজাপাঠ, যজ্ঞ ইত্যাদি।

অযোধ্যার রাম মন্দিরও বেসরকারি টাকায় তৈরি হচ্ছে। মন্দিরের অর্ধেকের বেশি কাজ শেষ হয়ে গিয়েছে। রামলালার যে মূর্তি এখন অস্থায়ী মন্দিরে পুজো হচ্ছে সেটির আদলে আরও তিনটি মূর্তি তৈরির কাজ চলছে। একটি বসবে মূল মন্দিরে। বাকি দুটির জায়গা এখনও ঠিক হয়নি। পাথর কেটে মূর্তি তৈরি করছেন কর্নাটক ও রাজস্থানের শিল্পীরা। পাথর এসেছে নেপালের একটি নদীর বুক থেকে।

শিলান্যাসের পাশাপাশি মন্দির উদ্বোধনও যে প্রধানমন্ত্রীই করবেন তা আগেই জানানো হয়েছিল। ২০২৪-এর লোকসভা ভোটের আগে বিজেপির সবচেয়ে বড় হাতিয়ার হতে চলেছে অযোধ্যার নতুন রামমন্দির। ২০১৯-এর নভেম্বরে সুপ্রিম কোর্ট অযোধ্যার বিতর্কিত জমি রামের জন্মভূমি হিসাবে মেনে নিয়ে সেখানে মন্দির নির্মাণের অনুমতি দেয়। সুপ্রিম কোর্টই ট্রাস্ট গড়ে দেয় মন্দির তৈরির কাজ তদারকের জন্য।

রাজ্যসভা ভোট আসতেই ভিনদেশি তারাদের ভিড় কলকাতায়, মমতার এক মন্ত্রীও সংসদে যেতে চান


```