
শেষ আপডেট: 8 August 2023 11:53
দ্য ওয়াল ব্যুরো: একটাই তো জীবন। তাতেই বেঁচে থাকার জন্য, পেটে ভাতের জন্য, মাথার উপর একটা ছাদের জন্য কত না লড়াই। সেই যুদ্ধেও হার মেনে নেন কতজন, অকালেই শেষ করে দেন নিজেকে। কিংবা আত্মসমর্পণ করেন অদৃষ্টের কাছে। তবে সর্দার ইকবাল সিং অন্য ধাতুতে গড়া। দুর্ঘটনায় পা হারিয়েছেন। কিন্তু তাতেও জীবনীশক্তিতে বিন্দুমাত্র ভাটা পড়েনি। হাঁটতে পারেন না তো কী, হুইলচেয়ারে চড়েই পথে নেমেছেন। লাল জামা পরে হাসিমুখেই জোম্যাটোর হয়ে বাড়ি বাড়ি গিয়ে খাবার ডেলিভারি করছেন তিনি (specially-abled Zomato delivery man)।
ইকবাল (Sardar Iqbal Singh) পাঞ্জাবের অমৃতসরের বাসিন্দা। পথ দুর্ঘটনায় তাঁর দুটি পা-ই পক্ষাঘাতগ্রস্থ হয়ে পড়ে। কিন্তু পঙ্গুত্বকেও মেনে নিয়ে ঘরে বসে থাকলে তো চলবে না, পেট চালাতে কাজ করতেই হবে। তাই খাবার ডেলিভারি সংস্থা জোম্যাটোর হয়ে ডেলিভারি বয়ের কাজ বেছে নেন তিনি। অন্যদের এই কাজে বাহন হয় সাইকেল কিংবা মোটরবাইক। ইকবালের ক্ষেত্রে তা সামান্য আলাদা, মোটরচালিত হুইলচেয়ার। মাথায় পাগড়ি জড়িয়ে লাল ইউনিফর্ম পরে রোজ হাসিমুখে হুইলচেয়ার নিয়েই রাস্তায় নামেন ইকবাল। রেস্তোরাঁ থেকে খাবার নিয়ে পৌঁছে দেন ক্রেতার বাড়িতে।
১ লক্ষেরও বেশি মানুষ দেখে ফেলেছেন সেই ভিডিও। নেটিজেনদের কমেন্টে ভরে উঠেছে পোস্টের মন্তব্য সেকশন। একজন লিখেছেন, 'ঈশ্বর আপনার মঙ্গল করুন। এরকম পরিশ্রমী মানুষ খুব কম দেখা যায়।'
ইকবালের মতো মানুষকে কাজে নেওয়ার জন্য জোম্যাটোকে ধন্যবাদ দিয়েছেন অন্য একজন।
মরেই গেছিলেন বিজেপি নেতা, হাসপাতাল থেকে বাড়ি আনতেই উঠে বসলেন দিব্যি!