Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

পায়ে হুইলচেয়ার তুলে দেওয়ার অপরাধ! বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিকে ঘুষি কানাডার প্রবাসীর

দ্য ওয়াল ব্যুরো: বিশেষ ভাবে সক্ষম মানুষটি (specially abled man) চলাফেরা করেন হুইলচেয়ারে (wheelchair)। সন্ধেবেলায় বারে এসেছিলেন অন্যান্য দিনের মতোই। আচমকা অন্য এক ব্যক্তির পায়ে ভুল করে উঠে যায় তাঁর হুইলচেয়ারটি। তারপর যা ঘটল তা হয়তো কল্পনাও

পায়ে হুইলচেয়ার তুলে দেওয়ার অপরাধ! বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিকে ঘুষি কানাডার প্রবাসীর

শেষ আপডেট: 23 March 2023 08:17

দ্য ওয়াল ব্যুরো: বিশেষ ভাবে সক্ষম মানুষটি (specially abled man) চলাফেরা করেন হুইলচেয়ারে (wheelchair)। সন্ধেবেলায় বারে এসেছিলেন অন্যান্য দিনের মতোই। আচমকা অন্য এক ব্যক্তির পায়ে ভুল করে উঠে যায় তাঁর হুইলচেয়ারটি। তারপর যা ঘটল তা হয়তো কল্পনাও করতে পারেননি তিনি। পায়ে হুইলচেয়ার তুলে দেওয়ার অপরাধে সজোরে ঘুষি (punched) মারেন সেই ব্যক্তি। হুইলচেয়ার থেকে ছিটকে পড়েন সেই বিশেষভাবে সক্ষম মানুষটি।

ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের ব্রিস্টলে। জানা গেছে আক্রমণকারী কানাডার বাসিন্দা। এই ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়েছে নেট মাধ্যমে। টুইটারে ফাইট হেভেন নামে একটি প্রোফাইল থেকে পোস্ট করা হয়েছে এই ভিডিওটি।

রাতারাতি ভাইরাল হয়েছে নিষ্ঠুরতার এই ভিডিও। এখনও পর্যন্ত মোট ১২.৩ মিলিয়ন ভিউ হয়েছে। পাশাপাশি, নেটিজেনদের কমেন্টও আছড়ে পড়ছে ঝড়ের মতোই। বেশিরভাগই সরব হয়েছেন একজন বিশেষভাবে সক্ষম মানুষের ওপর এমন নির্দয় ব্যবহারের বিরুদ্ধে।

পাশাপাশি, ঘটনাটির ভিডিও না করে ওই আক্রান্ত ব্যক্তিকে সাহায্য করা বেশি গুরুত্বপূর্ণ ছিল এমনটাই মত অনেকেরই। এছাড়াও, ভিডিওয় আক্রমণকারীর গায়ের রং নিয়েও কটাক্ষের সুর শোনা গেছে নেটিজেনদের মন্তব্যে। তবে, নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও একজন বিশেষভাবে সক্ষম মানুষের ওপর এই আঘাত আসলে প্রশ্নের মুখে ফেলে দিল সাধারণ মানুষের নিরাপত্তাকেই একথা স্পষ্ট ভিডিও থেকে।

অন্য বাড়ির বৌকে নিয়ে পালিয়েছিল যুবক, ধরা পড়তেই নাক কেটে দিল মহিলার পরিবার


```