Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে স্পেশ্যাল ট্রেন দিয়েও বাতিল, রাজনীতি দেখছে একাংশ

৩০ এপ্রিল দিঘার (Digha) জগন্নাথ মন্দিরের (Jagannath Temple) উদ্বোধন। তার আগে চলতি মাসের ২৬ তারিখ থেকে ৪ মে পর্যন্ত বিশেষ ট্রেনের (Special Train Cancel) ব্যবস্থা করেছিল দক্ষিণ-পূর্ব রেল।

দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে স্পেশ্যাল ট্রেন দিয়েও বাতিল, রাজনীতি দেখছে একাংশ

ছবি সংগৃহীত

শেষ আপডেট: 27 April 2025 17:47

দ্য ওয়াল ব্যুরো: ৩০ এপ্রিল দিঘার (Digha) জগন্নাথ মন্দিরের (Jagannath Temple) উদ্বোধন। তার আগে চলতি মাসের ২৬ তারিখ থেকে ৪ মে পর্যন্ত বিশেষ ট্রেনের (Special Train Cancel) ব্যবস্থা করেছিল দক্ষিণ-পূর্ব রেল। বিজ্ঞপ্তিও জারি হয়ে গিয়েছিল। কিন্তু, সে সিদ্ধান্ত আপাতত বাতিল করা হয়েছে।

অক্ষয় তৃতীয়ার দিন দিঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন রয়েছে। যাকে ঘিরে সমুদ্রতটে সাজো সাজো রব। বহু ভক্ত ইতিমধ্যেই ট্রেনের টিকিট কেটে ফেলেছেন। গাড়ি রাখার ঝামেলা এড়াতে অনেকেই ট্রেনের উপরই ভরসা রেখেছিলেন। রেলের তরফে বিশেষ ট্রেনের কথা ঘোষণাও করা হয়েছিল।

রোববার মন্দির উদ্বোধনের তিন দিন আগে হঠাৎই আরও একটি বিজ্ঞপ্তি জারি করে সেই বিশেষ ট্রেন বাতিল করা হল। পরিচালনগত সমস্যার কথা উল্লেখ করে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে ঠিকই, কিন্তু ইতিমধ্যেই না না প্রশ্ন উঠতে শুরু করেছে।

গ্রীষ্মকালীন ও দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনকে সামনে রেখে অতিরিক্ত দু’টি বিশেষ লোকাল ট্রেন চালানোর কথা জানিয়েছিল রেল। বলা হয়েছিল হাওড়া-দিঘা-হাওড়া এবং পাঁশকুড়া-দিঘা-পাঁশকুড়া এই ট্রেন চালানো হবে। কিন্তু হঠাৎই রেলের বিজ্ঞপ্তি।

শাসকদলের অনেকেই বলাবলি করছেন, যেহেতু দিঘার জগন্নাথ মন্দিরে প্রভুর আশীর্বাদ ও দর্শনের জন্য ভিড় জমাচ্ছেন, তাতে কেন্দ্রের গাত্রদাহ হয়েছে। সেই কারণেই ইচ্ছাকৃত স্পেশ্যাল ট্রেনের কথা ঘোষণা করেও তা বাতিল করা হয়েছে।


```