Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মধ্যরাতের আন্দোলন নিয়ে নবান্নে নিরাপত্তা বিষয়ক বিশেষ বৈঠক, চলবে দুজোড়া বাড়তি মেট্রোও

আরজিকরে ছাত্রীকে ধর্ষণ-খুন কাণ্ডে উত্তাল রাজ্য। ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে বুধবার মধ্যরাতে পথ জমায়েতের ডাক দিয়েছে নাগরিক সমাজ।

মধ্যরাতের আন্দোলন নিয়ে নবান্নে নিরাপত্তা বিষয়ক বিশেষ বৈঠক, চলবে দুজোড়া বাড়তি মেট্রোও

ফাইল ছবি।

শেষ আপডেট: 14 August 2024 16:25

দ্য ওয়াল ব্যুরো: আরজিকরে ছাত্রীকে ধর্ষণ-খুন কাণ্ডে উত্তাল রাজ্য। ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে বুধবার মধ্যরাতে পথ জমায়েতের ডাক দিয়েছে নাগরিক সমাজ। কলকাতার পাশাপাশি জেলায় জেলায়ও মধ্যরাতের কর্মসূচি নিয়েছে নাগরিক সমাজ।

এহেন প্রেক্ষাপটে কলকাতা-সহ রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা যেন কোনওভাবেই বিঘ্নিত না হয়, তা নিয়ে নবান্নে পদস্থ পুলিশ কর্তাদের নিয়ে বিশেষ বৈঠক করলেন ডিজি রাজীব কুমার। বৈঠকে হাজির ছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, এডিজি (আইনশৃঙ্খলা) মনোজ বর্মা-সহ পদস্থ আধিকারিকরা।

এদিকে মেয়েদের মধ্যরাতের এই কর্মসূচিকে ঘিরে এদিন কলকাতা মেট্রোর তরফে অতিরিক্ত দুটি ট্রেন চালানোর কথা জানানো হয়েছে। এগুলো চলবে রাত ১০টা এবং ১০টা ২০ মিনিটে। 

নবান্ন সূত্রের খবর, এদিনের বৈঠকে জেলার পুলিশ সুপার এবং বিভিন্ন পুলিশ কমিশনারেটের সিপিদের উদ্দেশে ডিজি বলেন, আজকে রাতে মেয়েদের কর্মসূচি রয়েছে। ওই কর্মসূচি যাতে সুষ্ঠভাবে পালিত হয় সেটা দেখতে হবে পুলিশকে। কোনও অবস্থাতেই মহিলাদের সুরক্ষা যেন বিঘ্নিত না হয়। এ ব্যাপারে পুলিশকে সহনশীল থাকার বার্তাও দেন ডিজি।

বৈঠকে কলকাতা পুলিশকেও প্রতিটি জায়গায় যথাযথভাবে নিরাপত্তা পালনের বিষয়ে সতর্ক করেন পুলিশ কমিশনার বিনীক গোয়েল। অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলেও পুলিশকে ধৈর্য্যশীল হতেও বলা হয়েছে বলে জানা যাচ্ছে।

সূত্রের খবর, কলকাতা এবং জেলায় জেলায় এদিন রাতের রাস্তা পুলিশে পুলিশে ছয়লাপ থাকবে। উদ্দেশ্য একটাই, মহিলাদের কর্মসূচি ঘিরে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন তৈরি না হয়। জেলা থেকে কলকাতা, সর্বত্রই বেশি সংখ্যক মহিলা পুলিশ মোতায়েন রাখা হচ্ছে।

প্রসঙ্গত, আরজিকরে ছাত্রী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আন্দোলিত সমাজ। আদালতের নির্দেশে তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আন্দোলন জারি রেখেছেন ডাক্তারি পড়ুয়ারাও। তাঁদের অভিযোগ, একার পক্ষে এই নৃশংস ঘটনা ঘটানো সম্ভব নয়। ঘটনায় আরও একাধিকজন জড়িত থাকতে পারে। বস্তুত, প্রভাবশালী অপরাধীদের আড়াল করতে প্রকৃত সত্য চাপা দেওয়ার অভিযোগ এনেছেন বিরোধী দলনেতাও। এমন আবহে মধ্যরাতে মেয়ের পথ জমায়েত ঘিরে উত্তেজনা বাড়ছে রাজ্যজুড়ে। সেদিকে খেয়াল রেখেই নিরাপত্তা বিষয়ক বৈঠক করলেন ডিজি। 

ভাল কাজের জন্য সম্প্রতি তিন পুলিশ কর্তাকে পদক দেওয়া হয়েছিল। ওই তিন পুলিশ কর্তাকেও এদিনের অনুষ্ঠানে বিশেষ অভিনন্দন জানানো হয়।


```