Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

পুকুর বোজানো, গাছ কাটা ঠেকাতে পাড়ায় পাড়ায় পরিবেশ যোদ্ধা তৈরির উদ্যোগ পুরসভা ও রাজ্যের

এক পুরকর্তার কথায়, "কোথাও গাছ কাটা কিংবা পুকুর বোজানো হচ্ছে কিনা, অনেক সময়ই স্থানীয় কাউন্সিলররা তা পুরসভাকে জানান না। পাড়ায় পাড়ায় পরিবেশ যোদ্ধা তৈরি হয়ে গেলে, তাঁরা কিন্তু পুরসভাকে খবর দিয়ে দেবেন। এর ফলে পরিবেশ রক্ষা পাবে।"

 পুকুর বোজানো, গাছ কাটা ঠেকাতে পাড়ায় পাড়ায় পরিবেশ যোদ্ধা তৈরির উদ্যোগ পুরসভা ও রাজ্যের

মেয়র ফিরহাদ হাকিম-সহ অন্যান্যরা।

শেষ আপডেট: 19 July 2024 19:11

দ্য ওয়াল ব্যুরো: খাতায় কলমে ৬টি ঋতু থাকলেও তিনটি ঋতুর অস্তিত্ব কার্যত বিলুপ্ত। গ্রীষ্ম, বর্ষা, শীত বাদ দিলে শরৎ, হেমন্ত ও বসন্ত এখন শুধুই বইয়ের পাতায় বন্দি। বিপন্ন প্রকৃতির রক্ষায় এবার বড় উদ্যোগ নিল কলকাতা পুর নিগম।

রাজ্য সরকারের সহযোগিতায় কলকাতা পুর এলাকায় পুরযোদ্ধা তৈরি করতে শুক্রবার থেকে শুরু হল পরিবেশ সম্পর্কিত সার্টিফিকেট কোর্স। সম্পূর্ণ বিনামূ্ল্যের তিন সপ্তাহের এই কোর্সে যেকোনও স্নাতক উর্ত্তীণ আবেদন জানাতে পারবেন। এছাড়়া পরিবেশ সম্পর্কে আগ্রহ থাকলেই হবে।

পুর কর্তৃপক্ষর আশা, বছরভর এই কোর্স চালু থাকলে শহরের অলিতে গলিতে গড়ে উঠবে পরিবেশ যোদ্ধা। এক পুরকর্তার কথায়, "কোথাও গাছ কাটা কিংবা পুকুর বোজানো হচ্ছে কিনা, অনেক সময়ই স্থানীয় কাউন্সিলররা তা পুরসভাকে জানান না। পাড়ায় পাড়ায় পরিবেশ যোদ্ধা তৈরি হয়ে গেলে, তাঁরা কিন্তু পুরসভাকে খবর দিয়ে দেবেন। এর ফলে পরিবেশ রক্ষা পাবে।"

জানা গেছে, রাজ্য সরকার এবং কলকাতা পুর নিগমের উদ্যোগে প্রথমবার তিলোত্তমায় চালু হল এই কোর্স। বিশেষ এই পরিবেশ কোর্সের প্রশিক্ষণ দেবেন শহরের বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানীরা।

এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন, "নানাবিধ কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। তাই পরিবেশ রক্ষার জন্য আমরা পরিবেশ যোদ্ধা তৈরির সিদ্ধান্ত নিয়েছি। এরা পরিবেশকে রক্ষা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।" গ্রিন ট্রাইবুনালের নামে একাংশ পরিবেশবিদ কথায় কথায় আদালতে গিয়ে জনস্বার্থ বিঘ্নিত করছেন বলেও অভিযোগ করেন মেয়র। মেয়র পরিষদ স্বপন সমাদ্দার-সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে। 


```