Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গরমে চিড়িয়াখানার পশুপাখিরা কেমন আছে দেখতে এল বিশেষ কমিটি

দ্য ওয়াল ব্যুরো: তীব্র গরমে নাজেহাল আলিপুর চিড়িয়াখানার কর্মীরা। ৪১-৪২ ডিগ্রি সেলসিয়াসে পশু পাখিদের অবস্থাও শোচনীয়। এই গরমে পশু পাখিদের জলের জোগান বাড়ানোর জন্য পুরসভাকে অনুরোধ করেছিল বন দফতর। এবার গরমে (summer) পশুপাখিরা কেমন আছে দেখতে সোমব

গরমে চিড়িয়াখানার পশুপাখিরা কেমন আছে দেখতে এল বিশেষ কমিটি

শেষ আপডেট: 17 April 2023 08:55

দ্য ওয়াল ব্যুরো: তীব্র গরমে নাজেহাল আলিপুর চিড়িয়াখানার কর্মীরা। ৪১-৪২ ডিগ্রি সেলসিয়াসে পশু পাখিদের অবস্থাও শোচনীয়। এই গরমে পশু পাখিদের জলের জোগান বাড়ানোর জন্য পুরসভাকে অনুরোধ করেছিল বন দফতর। এবার গরমে (summer) পশুপাখিরা কেমন আছে দেখতে সোমবার সকালে চিড়িয়াখানায় (zoo) হাজির বিধানসভার এস্টিমেট কমিটির সদস্যরা (Special committee)।

চিড়িয়াখানায় মোট ১০ জনের একটি প্রতিনিধি দল আসেন। এই কমিটিতে ছিলেন তৃণমূল ও বিজেপির বিধায়করা। উদ্দেশ্য, তীব্র গরমে পশু পাখিদের (animals) কী অবস্থা, চিড়িয়াখানা কর্তৃপক্ষ কী কী ব্যবস্থা গ্রহণ করেছে সেই সব দেখে বিধানসভায় রিপোর্ট পেশ করা।

এস্টিমেট কমিটির এক সদস্য জানান, চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাজ দেখে, তাঁরা সন্তুষ্ট। পরিদর্শনের পর, কমিটির ১০ জন মিলে আলোচনা করে, তবেই রিপোর্ট পেশ করা হবে৷ তিনি আরও জানান, আলিপুর চিড়িয়াখানা এশিয়ার পুরনো চিড়িয়াখানার মধ্যে অন্যতম। ১৫০ বছরের পুরনো এই চিড়িয়াখানায় প্রতিবছর প্রায় ৩৩ লক্ষ দর্শক আসেন৷ তাই এই চিড়িয়াখানা যাতে সঠিক অবস্থায় থাকে এবং কর্তৃপক্ষ যাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন সেই সব দিকে নজর রাখা হবে।

পিয়ালীর অন্নপূর্ণা সামিট হল, আবহাওয়া খারাপ হওয়ায় নিয়েছিলেন কৃত্রিম অক্সিজেন


```