Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাধ্যমিকে প্রশ্ন ফাঁস রুখতে কোড চালু পর্ষদের, 'দুষ্টু' বাচ্চা ধরা পড়বেই, বললেন সভাপতি

মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে একাধিকবার। এই সমস্যা মেটাতে এবছর থেকে ব্যবস্থা নিতে চলেছে মধ্য শিক্ষা পর্ষদ। প্রতিটি প্রশ্নপত্রের পাতায় থাকবে বিশেষ কোড। তাতে অনায়াসে চিহ্নিত করা যাবে প্রশ্নপত্র ফাঁসের পিছনে থাকা আসল দোষীকে। এমন দাবি করেছেন মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। 

মাধ্যমিকে প্রশ্ন ফাঁস রুখতে কোড চালু পর্ষদের, 'দুষ্টু' বাচ্চা ধরা পড়বেই, বললেন সভাপতি

শেষ আপডেট: 27 December 2023 17:45

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে একাধিকবার। এই সমস্যা মেটাতে এবছর থেকে ব্যবস্থা নিতে চলেছে মধ্য শিক্ষা পর্ষদ। প্রতিটি প্রশ্নপত্রের পাতায় থাকবে বিশেষ কোড। তাতে অনায়াসে চিহ্নিত করা যাবে প্রশ্নপত্র ফাঁসের পিছনে থাকা আসল দোষীকে। এমন দাবি করেছেন মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। 

বুধবার পর্ষদ সভাপতি বাঁকুড়ায় মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত একটি সভায় যোগ দিতে এসেছিলেন । সেখানেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। পর্ষদের এই পরিকল্পনার কথা তখনই তিনি ঘোষণা করেন। 

রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, ''প্রশ্ন কখনও ফাঁস হয়না, কিছু  'দুষ্টু বাচ্চা' প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠিয়ে দেয়। এবার কে বা কারা প্রশ্নপত্র বাইরে পাঠালো, তা চিহ্নিত করতেই কোড বসানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।''  একই সঙ্গে যার কাছ থেকে প্রশ্নপত্র বাইরে যাবে, চলতি বছরে তার পরীক্ষা বাতিল করে দেওয়া হবে বলে তিনি সাফ জানিয়ে দেন। 

মাধ্যমিক পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে ছাত্রছাত্রীরা দিতে পারে তাই স্বাস্থ্য, অগ্নিনির্বাপণ, পরিবহণ বিষয়ক ম্যাপের ব্যবস্থা থাকছে এবার। সেই সঙ্গে জঙ্গল লাগোয়া পরীক্ষা কেন্দ্রগুলিতে যাতায়াতের জন্য প্রশাসনের তরফে গাড়ির ব্যবস্থা রাখা হচ্ছে। পরীক্ষার্থীরা যাতে অনায়াসে অ্যাডমিট কার্ড সংগ্রহের নির্দিষ্ট দিন জানতে পারে  তার ব্যবস্থাও নেওয়া হচ্ছে।   

গত বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবছর 'গ্রাফ পেপার' ও ম্যাপ সমস্যার সমাধানে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, '' আমি নিশ্চিত এবার আর ওই ধরণের সমস্যা হবে না। প্রশ্ন যদি থাকে, তবে গ্রাফ পেপার ও ম্যাপ প্রশ্নপত্রের প্যাকেটেই থাকবে।''


```