
শেষ আপডেট: 1 April 2023 16:12
দ্য ওয়াল ব্যুরো: গত মাসের শুরুতে ৪ মহাকাশচারীকে নিয়ে মহাকাশে উড়েছিল ইলন মাস্কের স্পেস এক্স। এবার নতুন মিশন। সূত্রের খবর, আগামী তিন-চার বছরের মধ্যে চাঁদে রোভার (Rover) পাঠানোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। অ্যাস্ট্রোল্যাব নামে এক কোম্পানি সঙ্গে চুক্তিবদ্ধ হয়ছে স্পেস এক্স (SpeceX)। অ্যাস্ট্রোল্যাবের রোভারই এবার চাঁদে পাঠাবে স্পেস এক্স।
ইলন মাস্কের কোম্পানি স্পেস এক্স-এর বিশাল রকেট স্টারসিপে রোভারকে চাঁদে (moon) পাঠানো হবে। এই রোভারের নাম ফ্লেক্সিবল লজিস্টিকস এন্ড এক্সপ্লোরেশন বা (FLEX)। এর আকার অনেকটা বড় জিপের মত। এই বড় রোভারে করে মহাকাশচারী চাঁদে ঘুরে বেড়াতে পারবেন। এই রোভারের সামনে হেডলাইট লাগানো থাকবে যাতে অন্ধকারে কাজে সমস্যা না হয়।
অ্যাস্ট্রোল্যাব এই রোভারটিকে নাসার শর্ত অনুযায়ী বানিয়েছে। যদি কোনও চালক না থাকে কাজে ব্যস্ত থাকেন, তাহলে এটি রিমোট দিয়ে চালানো যাবে। সূত্রের খবর, অ্যাস্ট্রল্যাবের বৈজ্ঞানিকেরা আপাতত মঙ্গল গ্রহের জন্য রোভার বানানোর প্রস্তুতি নিচ্ছেন। ভবিষ্যতে মঙ্গল গ্রহে এমন রোভার পাঠানো হবে।
সূত্রের খবর, সব ঠিক থাকলে ২০২৬ এর মধ্যে চাঁদে পৌঁছে দেওয়া যাবে এই রোভারকে। গবেষণার কাজে এই রোভার খুবই গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছে গবেষকরা। যদি এই মিশন সফল হয় তাহলে এই রোভারই চাঁদে যাওয়া পৃথিবীর সবচেয়ে বড় রোভার হবে।
গাছের কান্না শুনলেন বিজ্ঞানীরা! যন্ত্রণা-অবহেলায় তীব্র আর্তনাদ করে