ইডি সিবিআইকে বিধানসভায় তলব করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যপালের অনুমোদন নিয়েই বিধায়কদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। তৃণমূলের একের পর এক হেভিওয়েটকে তলব কাণ্ডে এমনটাই জানিয়েছে ইডি। তবে সেই কথা মানতে নারাজ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, "বিধায়কদের বিরুদ্ধ
শেষ আপডেট: 21 September 2021 17:58
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যপালের অনুমোদন নিয়েই বিধায়কদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। তৃণমূলের একের পর এক হেভিওয়েটকে তলব কাণ্ডে এমনটাই জানিয়েছে ইডি। তবে সেই কথা মানতে নারাজ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, "বিধায়কদের বিরুদ্ধে এভাবে চার্জশিট দেওয়ার ক্ষেত্রে বিধানসভার স্পিকারের অনুমতি নিতে হয়। তা না করে বিধানসভার মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা হয়েছে। এই ধরণের পদক্ষেপ বিধানসভার পক্ষে অমর্যাদাকর। এই প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষা করা আমার কর্তব্য।"
বুদ্ধদেবের শ্যালিকার পেনশন শুরু হচ্ছে এক যুগ পর, নির্দেশিকা অর্থ দফতরের
এরপরেই বুধবার ইডি-সিবিআই অফিসারদের বিধানসভায় তলব করেন স্পিকার। পাশাপাশি সংবাদমাধ্যমে বিমান বাবু জানান, ইডি ও সিবিআই অফিসাররা নির্দেশ মেনে বুধবার বিধানসভায় হাজির হবেন, এটাই তাঁর প্রত্যাশা। কেন্দ্রীয় এজেন্সির অফিসারদের তলব ঘিরে ইডি ও স্পিকারের মধ্যে এই চিঠি-চালাচালি নিয়ে তৃণমূল-বিজেপির মধ্যে ইতিমধ্যেই শুরু হয়েছে বাগযুদ্ধ।
পার্থ চট্টোপাধ্যায় থেকে মলয় ঘটক, গত কয়েকদিন ধরেই তৃণমূলের একের পর এক হেভিওয়েটকে সিবিআই কিংবা ইডি তলব অথবা জিজ্ঞাসাবাদ করছে। আর এই প্রেক্ষাপটেই, ইডি এবং সিবিআই অফিসারদের বিধানসভার স্পিকারের তলব ঘিরেও চলছে টানাপোড়েন। বুধবার দুপুর একটায় ইডি এবং সিবিআইয়ের দুই আধিকারিককে বিধানসভায় তলব করেছেন বিমান বন্দ্যোপাধ্যায়।
সূত্রের দাবি, সোমবার ইডি-র তরফে বিধানসভার স্পিকারকে চিঠি দিয়ে জানানো হয়েছে, রাজ্যপালের অনুমোদন নিয়েই তাঁরা বিধায়কদের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে। এতে বিধানসভার কোনও মর্যাদাহানি হয়নি। এই প্রেক্ষাপটেই মঙ্গলবার স্পিকারও চিঠি পাঠিয়ে ইডিকে তলব করেছেন।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'