Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নির্বিষ স্পেন, গ্রুপের প্রথম ম্যাচে সুইডেনের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল লুই এনরিকের টিম

দ্য ওয়াল ব্যুরো: দলের স্ট্রাইকার ছন্দে না থাকলে কী হয়, তা হাড়ে হাড়ে টের পেল স্পেন। মোট ১৭ খানা শট, ৮৬ শতাংশ বল পজেশন, ৯০ শতাংশ নিখুঁত পাস আর মোট ৯১৭টি পাস খেলেও গোলের দরজা খুলতে পারল না লুই এনরিকের দল। ইউরো অভিযানের শুরুতে সুইডেনের বিরুদ্ধে

নির্বিষ স্পেন, গ্রুপের প্রথম ম্যাচে সুইডেনের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল লুই এনরিকের টিম

শেষ আপডেট: 15 June 2021 03:16

দ্য ওয়াল ব্যুরো: দলের স্ট্রাইকার ছন্দে না থাকলে কী হয়, তা হাড়ে হাড়ে টের পেল স্পেন। মোট ১৭ খানা শট, ৮৬ শতাংশ বল পজেশন, ৯০ শতাংশ নিখুঁত পাস আর মোট ৯১৭টি পাস খেলেও গোলের দরজা খুলতে পারল না লুই এনরিকের দল। ইউরো অভিযানের শুরুতে সুইডেনের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেই সন্তুষ্ট থাকতে হল তাদের।   এমনিতে স্প্যানিশ টিমে 'সেই রাম নেই, সেই অযোধ্যাও নেই' গোছের ব্যাপার। জাভি-ইনিয়েস্তা-ডেভিড ভিয়া-ফ্যাব্রেগাসের মতো তারকারা কেউ অবসর নিয়েছেন। কেউ শুধুমাত্র ক্লাব ফুটবলটুকুই খেলেন। দলে অনেক নতুন মুখ। পুরোনো প্লেয়ার থাকলেও তাঁদের অনেকেই অচল আধুলি।    যেমন, আলভারো মোরাতা। নেহাতই উপায় নেই বলে জুভেন্তাসের বেঞ্চে বসে থাকা স্ট্রাইকারকে সামনে রেখে গতকাল ঘুঁটি সাজিয়েছিলেন এনরিকে। বার্সেলোনার প্রাক্তন কোচ ক্লাবের ঘরানা জাতীয় দলেও চালু করেছেন। কপিবুক তিকিতাকা না হলেও পজেশন-নির্ভর ফুটবল। ৪-৩-৩ ফর্মেশনে শুরু করলেও দুই উইং ব্যাক জর্ডি আলবা এবং মার্কোস লরেন্তে মাঝমাঠে এসে বলের নিয়ন্ত্রণ বজায় রাখেন।   এর জেরে সুযোগও পায় স্পেন। নীচ থেকে উপরে উঠে এসে একবার জোরালো হেড করেন কোকে। দুর্দান্ত সেভে সুইডেনকে বাঁচিয়ে দেন গোলরক্ষক রবিন অলসেন। কিছুক্ষণ বাদে কোকে ফের বক্সে ঢুকে শট নেন। কিন্তু এবার তিনকাঠির মধ্যে রাখতে ব্যর্থ হন।   যদিও প্রথমার্ধে সুবর্ণ সুযোগটি পান মোরাতা। আলবার হাওয়ায় ভাসানো ফ্লিক বুঝতে ভুল করেন সুইশ ডিফেন্ডার মার্কোস ড্যানিয়েলসন। বল চলে আসে মোরাতার পায়ে। কিন্তু গোলরক্ষককে কার্যত একা পেয়েও স্পেনের স্ট্রাইকার বল পোস্টের বাইরে ঠেলেন। আর এর কিছুক্ষণ বাদেই ভুলের মাশুল গুনতে গুনতে বেঁচে যায় তারা। স্প্যানিশ ডিফেন্স হাইলাইনে থাকায় ফাঁক গলে বল হঠাৎ চলে আসে সুইডেনের আলেকজান্ডার ইসাকের পায়ে। স্পেন রক্ষণের জাল টপকে বল প্রথমে পোস্টে ধাক্কা খায়। তারপর রাইট ব্যাক লরেন্তের গায়ে রিবাউন্ড হয়ে গোলকিপার উনায় সিমোনের হাতে চলে আসে।   দ্বিতীয়ার্ধের শুরুতে খেই হারিয়ে ফেলে স্প্যানিশ বাহিনী। রিয়াল সোসিদাদের স্ট্রাইকার ইসাক ফের একবার সুযোগ তৈরি করেন। তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে বল বাড়িয়ে দিলেও মার্কোস বার্গ তা গোলে ঠেলতে ব্যর্থ হন৷   ম্যাচের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে কিছু রদবদলের সিদ্ধান্ত নেন এনরিকে৷ মোরাতাকে তুলে লিভারপুলের মিডফিল্ডার থিয়াগোকে নামান। পাশাপাশি রদ্রির বদলে মাঠে আসেন পাবলো সারাবিয়া। কিছুক্ষণ বাদে জেরার্ড মরেনো নামার পর স্পেন ফের আক্রমণের ঢেউ তুলতে থাকে। কিন্তু একা কুম্ভ হয়ে দুর্গ রক্ষা করে চলেন অলসেন৷ ম্যাচের অন্তিম লগ্ন, ৯০ মিনিটে ধারালো হেডারে গোল করার সুযোগ পান মরেনো। কিন্তু দুর্দান্ত রিফ্লেক্সে রবিন অলসেন ফের একবার দলের ত্রাতা হয়ে ওঠেন।   খেলা শেষ হয় অমীমাংসিতভাবে। গ্রুপের অন্য ম্যাচে স্লোভাকিয়া পোল্যান্ডকে হারিয়ে দেওয়ায় নক আউট পর্বে যাওয়ার লড়াই হাড্ডাহাড্ডি হয়ে গেল। শনিবার রবার্ট লেবানদস্কির পোল্যান্ডের মুখোমুখি হবে স্পেন। ওই ম্যাচেও নির্বিষ আক্রমণের ধারা বজায় রাখলে লুই এনরিকের দলের কপাল পুড়তে পারে বলে মত বিশেষজ্ঞদের।       

```