Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নারী সুরক্ষায় অভিনব ছবি! চারচাকা ছেড়ে বাইকে করে রাস্তায় টহলে পুলিশের কর্তারা

হলটা কি! বাইকে করে রাস্তায় টহল দিচ্ছেন স্বয়ং জেলার পুলিশ সুপার!

 নারী সুরক্ষায় অভিনব ছবি! চারচাকা ছেড়ে বাইকে করে রাস্তায় টহলে পুলিশের কর্তারা

মধ্যমগ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন মহিলা পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার।

শেষ আপডেট: 21 August 2024 20:21

দ্য ওয়াল ব্যুরো: হলটা কি! বাইকে করে রাস্তায় টহল দিচ্ছেন স্বয়ং জেলার পুলিশ সুপার! আরজি কর কাণ্ডে উত্তাল দেশ। নারী সুরক্ষা নিয়ে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। এমন পরিস্থিতিতে বুধবার উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম দেখল এক অভিনব ছবি।

চারচাকার গাড়়ি ছেড়ে বাইকে চড়ে আমজনতার কাছ থেকে সরাসরি নিরাপত্তা সংক্রান্ত অভিযোগ শুনলেন উত্তর ২৪ পরগনার মহিলা পুলিশ সুপার প্রতীক্ষা ঝারখাড়িয়া, অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গী। সঙ্গে ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক এবং মহিলার উইনার্স টিম-সহ মধ্যমগ্রাম থানার পুলিশ।

পুলিশ সুপারকে কাছে পেয়ে নিজেদের আশঙ্কার কথাও জানালেন উমা পাল, তনুশ্রী চক্রবর্তীরা। তাঁদের কথায়, "আরজি করের ঘটনার পর থেকে আতঙ্কটা যেন আরও চেপে বসেছে। এমন পরিস্থিতিতে পুলিশের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।"

পুলিশ সুপারও জানালেন, এখন থেকে নিয়মিত রাস্তায় পুলিশি টহলদারি থাকবে। কোথাও কোনও সন্দেহজনক পরিস্থিতি দেখলে থানার নম্বরে ফোন করারও পরামর্শ দিলেন এসপি। এও বললেন, "মোবাইলে স্থানীয় থানার নম্বর সেভ করে রাখুন। শুধু নিজে বিপদে পড়লে নয়, অন্য কাউকে বিপদে পড়তে দেখলেও সঙ্গে সঙ্গে পুলিশে জানান।"

বাসিন্দারাও বলেন, এভাবে রাস্তায় পুলিশের নিয়মিত টহল থাকলে রাত ১০টাতেও রাস্তায় বেড়াতে নিরাপত্তার অভাব বোধ করবেন না তাঁরা।


```