Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এসপি বালাসুব্রহ্মণ্যমের শারীরিক অবস্থা খুবই সংকটজনক, ‘সর্বোচ্চ লাইফ সাপোর্টে’ রাখা হয়েছে তাঁকে

দ্য ওয়াল ব্যুরো: কিম্বদন্তী সঙ্গীত শিল্পী এসপি বালাসুব্রহ্মণ্যমের শারীরিক অবস্থা খুবই সংকটজনক বলে হাসপাতালের মেডিকেল বুলেটিনে জানানো হল। তাঁকে ইসিএমও এবং অন্যান্য লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বৃহস্পতিবার হাসপাতালের বুলেটিনে বলা হয়েছে, “এসপি বা

এসপি বালাসুব্রহ্মণ্যমের শারীরিক অবস্থা খুবই সংকটজনক, ‘সর্বোচ্চ লাইফ সাপোর্টে’ রাখা হয়েছে তাঁকে

শেষ আপডেট: 24 September 2020 14:31

দ্য ওয়াল ব্যুরো: কিম্বদন্তী সঙ্গীত শিল্পী এসপি বালাসুব্রহ্মণ্যমের শারীরিক অবস্থা খুবই সংকটজনক বলে হাসপাতালের মেডিকেল বুলেটিনে জানানো হল। তাঁকে ইসিএমও এবং অন্যান্য লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বৃহস্পতিবার হাসপাতালের বুলেটিনে বলা হয়েছে, “এসপি বালাসুব্রহ্মণ্যমের শারীরিক অবস্থার গত ২৪ ঘন্টায় আরও অবনতি হয়েছে। তাঁকে ম্যাক্সিমাম লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এমজিএম হেল্থকেয়ারের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি টিম সর্বক্ষণ পরিস্থিতির উপর নজর রেখে চলেছে।” অথচ গত ১৯ সেপ্টেম্বর এসপি-র ছেলে চরণ একটি ভিডিও বার্তায় জানিয়েছিলেন, তাঁর বাবার শারীরিক অবস্থা স্থিতিশীল। সবরকম সূচক স্বাভাবিক। শরীরে আর কোনও সংক্রমণ নেই। চরণ আরও জানিয়েছিলেন, সুব্রহ্মণ্যমের ফুসফুস পুরোপুরি সেরে উঠতে অবশ্য আরও একটু সময় লাগবে। তিনি ফিজিও করছেন। উঠে বসতে পারছেন। এক দিন অন্তর ডাক্তাররা তাঁকে তুলে বসাচ্ছেন। ১৫ থেকে কুড়ি মিনিট তিনি একটানা বসে থাকতে পারছেন। কিন্তু তার বাহাত্তর ঘন্টার পর থেকেই কিম্বদন্তী এই গায়কের শারীরিক অবস্থার ফের অবনতি হতে শুরু করে। গত মাসের ৫ তারিখ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এসপি। তার দু’সপ্তাহ পর থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউ-তে রাখা হয়। তখন থেকেই ইসিএমও এবং ভেন্টিলেটরের সাপোর্টে রয়েছেন তিনি। অগস্টের ৫ তারিখ হাসপাতালে ভর্তি হওয়ার পর ৭৪ বছর বয়সী এই প্রবাদপ্রতীম গায়ক একটি ফেসবুক পোস্টে লিখেছিলেন, তাঁর শরীরে সংক্রমণ মৃদু। ডাক্তাররা তাঁকে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু তিনি হাসপাতালে ভর্তি হওয়াটাই উচিত হলে মনে করেছেন। নইলে পরিবারের জন্য ঝুঁকি হতে পারে। ওই পোস্টে তিনি লিখেছিলেন, আশা করছি দু দিনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরব। কিন্তু দেড় মাসের উপর হয়ে গিয়েছে, বাড়ি ফেরা হয়নি এসপি-র। আর এখন উদ্বেগ উৎকন্ঠা আরও বেড়ে গিয়েছে পরিবারের, তাঁর অনুরাগীদের।

```