Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কানন কি তৃণমূলে ফিরছেন? শোভনের হয়ে কোর্টে ৪৫ মিনিটের নজিরবিহীন সওয়াল কল্যাণের

সেই থেকে সক্রিয় রাজনীতি থেকে বহু ক্রোশ দূরে তৃণমূলের কানন। ছাব্বিশের ভোটের আগে কি তাঁকে আবার দেখা যাবে তৃণমূলের মঞ্চে? অনেকের মতে, রাজনীতির সংবিধানে 'অসম্ভব' বলে কোনও কথা নেই। হতেও পারে।

কানন কি তৃণমূলে ফিরছেন? শোভনের হয়ে কোর্টে ৪৫ মিনিটের নজিরবিহীন সওয়াল কল্যাণের

গ্রাফিক্স- শুভম সেনগুপ্ত।

শেষ আপডেট: 22 February 2025 09:20

সুমন বটব্যাল

একুশের বিধানসভা ভোটের আগে আচমকা দল বদলে বিজেপিতে গিয়েছিলেন কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। কয়েক মাসের মধ্যেই পদ্মশিবিরের মোহ কাটিয়ে বেরিয়ে এসেছিলেন শোভন এবং তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। নিন্দুকেরা বলে থাকেন, ভোটের টিকিট না পেয়েই মোহভঙ্গ হয়েছিল তাঁদের।

সেই থেকে সক্রিয় রাজনীতি থেকে বহু ক্রোশ দূরে তৃণমূলের কানন। ছাব্বিশের ভোটের আগে কি তাঁকে আবার দেখা যাবে তৃণমূলের মঞ্চে? অনেকের মতে, রাজনীতির অভিধানে 'অসম্ভব' বলে কোনও কথা নেই। যদিও অনেকেই মনে করিয়ে দিচ্ছেন, গত দুটি একুশে জুলাইয়ের শহিদ সমাবেশের আগেও এমন জল্পনা চড়েছিল। তবে এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন।

'অরাজনৈতিক' শোভনের সঙ্গে তৃণমূলের বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের ডিভোর্স মামলা চলছে। শুক্রবার প্রায় আড়াই ঘণ্টা ধরে কলকাতা হাইকোর্টে চলল সেই মামলা। তার চেয়েও নজিরবিহীন শোভনের হয়ে হাইকোর্টে টানা ৪৫ মিনিট সওয়াল করলেন তৃণমূল সাংসদ-আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সওয়ালে দলের বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেই বড় অভিযোগ এনেছেন কল্যাণ। দাবি করেছেন, 'রত্না প্রভাবশালী, ইচ্ছে করে শোভনকে ডিভোর্স দিচ্ছেন না'!

দলের বিধায়কের বিরুদ্ধে কল্যাণের এমন সওয়াল শুধু নজিরবিহীন নয়, রাজনৈতিক বিশ্লেষকদের অনেকের মতে, বিষয়টি বিশেষ তাৎপর্যপূর্ণও। অনেকেরই মতে, দলের শীর্ষ নেতৃত্বর 'অনুমতি' ছাড়়া এভাবে শোভনের হয়ে কল্যাণ লড়েননি।  তাৎপর্যপূর্ণভাবে দুঁদে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সওয়ালে আপ্লুত শোভন চট্টোপাধ্যায়ও। 

শুক্রবার সন্ধেয় দ্য ওয়ালকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে শোভনের অকপট স্বীকারোক্তি, "আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। উনি (কল্যাণ বন্দ্যোপাধ্যায়) যেভাবে কেসটাকে অনুধাবন করে আজকে অন্তর থেকে কথাগুলো কোর্টে তুলে ধরেছেন, আমি হলেও অত ভালভাবে সবটা বলতে পারতাম না।"

শোভন এও বলেন, "উনি যেভাবে আমার পাশে এসে দাঁড়িয়েছেন, মনের জোর বাড়িয়েছেন তাতে আমার বিশ্বাস আরও বেড়েছে। আমি বিশ্বাস করি, এই যন্ত্রণার (ডিভোর্স) হাত থেকে শীঘ্রই মুক্তি পাব।"

 আদালত জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি এই মামলার রায় দেওয়া হবে। শোভনের বিশ্বাস, "আশা করি ওই দিনই যন্ত্রনার হাত থেকে মুক্তি পাব।"

স্বভাবতই, তৃণমূলের অন্দরে তো বটেই রাজ্য রাজনীতির উঠোনেও শোভন চট্টোপাধ্যায়ের ফের তৃণমূলে ফেরা নিয়ে তীব্র কৌতূহল তৈরি হয়েছে। চর্চার বিষয়বস্তু, হাইকোর্টে কল্যাণের নজিরবিহীন সওয়াল কি পারবে শোভনকে তৃণমূলে ফেরাতে? 

এ বিষয়ে রাজনৈতিক মহলের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছেন শোভন এবং কল্যাণ দুজনেই। রহস্য জিইয়ে রেখে দ্য ওয়ালকে শোভন চট্টোপাধ্যায় বললেন, "কৌতূহলটা থাকলেই তো আকর্ষণ বাড়ে। বাকিটা সময় বলবে!" আর কল্যাণের জবাব, "প্রোফেশনালি মামলাটা লড়ছি। উনি তৃণমূলে ফিরবেন কিনা, এবিষয়ে আমার সঙ্গে কোনও কথা হয়েছে কিনা, এ নিয়ে আমি কারও কৌতূহল মেটাতে পারব না।"

তাৎপর্যপূর্ণভাবে কল্যাণ বা শোভন কেউই সরাসরি 'হ্যাঁ' কিংবা 'না' তে জবাব দেননি। ফলে অনেকেই বিষয়টিকে দুয়ে দুয়ে চার করে দেখতে চাইছেন। তবে শোভনকে সত্যি আবার দিদিমনির মঞ্চে দেখা যাবে কিনা, সময়েই মিলবে সদুত্তর।


```