Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

বাকযুদ্ধে শোভন রত্না, বিচ্ছেদ মামলায় বদলে গেল বিচারক

দ্য ওয়াল ব্যুরো: সম্পত্তি থেকে সম্পর্ক নিয়ে অতীতে একাধিকবার আদালতে বাক-যুদ্ধে জড়িতে পড়তে দেখা গিয়েছে শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) ও রত্না চট্টোপাধ্যায়কে (Ratna Chatterjee)। বুধবারও তার অন্যথা হল না। তবে এবার আর ব্যক্তিগত সমস

বাকযুদ্ধে শোভন রত্না, বিচ্ছেদ মামলায় বদলে গেল বিচারক

শেষ আপডেট: 27 September 2023 15:20

দ্য ওয়াল ব্যুরো: সম্পত্তি থেকে সম্পর্ক নিয়ে অতীতে একাধিকবার আদালতে বাক-যুদ্ধে জড়িতে পড়তে দেখা গিয়েছে শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) ও রত্না চট্টোপাধ্যায়কে (Ratna Chatterjee)। বুধবারও তার অন্যথা হল না। তবে এবার আর ব্যক্তিগত সমস্যা নিয়ে নয়, বিচারক বদলকে ঘিরে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কলকাতার প্রাক্তন মেয়র শোভন বনাম বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক রত্না পরস্পরের দিকে আঙুল তুললেন।

গত কয়েকবছর ধরে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে শোভন-রত্নার ((Sovan Chatterjee Ratna Chatterjee))। বুধবার ওই মামলার শুনানিতেই বদলে গেল বিচারক। এতদিন মামলা চলছিল অতিরিক্ত জেলা বিচারক (৬) এজলাসে। আদালত সূত্রের খবর, এদিন ওই মামলার সরল জেলা বিচারকের এজলাসে। সূত্রের খবর, তারই জেরে এদিন নতুন করে পরস্পরকে দুষেছেন শোভন রত্না।

বিচারক বদলের কারণ হিসেবে রত্নার দাবি, ‘‘ওর (শোভনের) আইনের উপর আস্থা নেই। তাই এই কোর্ট, ওই কোর্ট করছে।” দু’বছর আগেও শোভন একবার মামলা সরাতে চেয়েছিলেন বলে দাবি করে রত্না বলেন, “তখন তা খারিজ হয়ে গিয়েছিল।’’

‘আমার আইনের উপর পূর্ণ আস্থা রয়েছে’, জানিয়ে শোভনের কটাক্ষ, “যিনি (রত্না) আমার বিরুদ্ধে আইনের প্রতি আস্থা না রাখার অভিযোগ করছেন, তিনি এক বিচারককে গালিগালাজ করে মামলা থেকে সরে যেতে বাধ্য করেছিলেন।’’

প্রসঙ্গত, পাঁচ বছর আগে বাড়ি, সংসার, স্ত্রী, সন্তান ছেড়ে ‘বিশেষ বান্ধবী’ বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে নতুন করে পথচলা শুরু করেন শোভন। বৈশাখীর সঙ্গেই তাঁর গোলপার্কের ফ্ল্যাটে থাকেন কলকাতার প্রাক্তন মেয়র। রত্নার হাত থেকে ‘মুক্তি’ চেয়ে আদালতে বিবাহ বিচ্ছেদের মামলাও করেন। পাল্টা হিসেবে সেসময় রত্নাকে বলতে শোনা গিয়েছিল, “দৌড় করাব, তবু ডিভোর্স দেব না।’’ গত কয়েক বছরে বিবাহ বিচ্ছেদের মামলাকে ঘিরে বারে বারে জনসমক্ষে এসেছে শোভন রত্নার ব্যক্তিগত জীবন।

আরও পড়ুন: ‘প্রভাবশালী’ পার্থর জামিন খারিজ করে জরিমানার নির্দেশ আদালতের, 'মনমরা' প্রাক্তন শিক্ষামন্ত্রী


```