Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঈশ্বরের ইচ্ছায় ধর্ষণ করেছি, আদালতে দাঁড়িয়ে বললেন ধর্মযাজক!

দ্য ওয়াল ব্যুরো: তাঁকে ১৫ বছরের কারাদণ্ডের সাজা দিয়েছে আদালত। সেটা শোনার পরেও নির্বিকারই রইলেন দক্ষিণ কোরিয়ার মনমিন সেন্ট্রাল চার্চের যাজক লি জেরক। বললেন, "আমি নির্দোষ। যা কিছু করেছি ঈশ্বরের নির্দেশেই করেছি।" জেরকের বিরুদ্ধে অভিযোগ, ওই মনম

ঈশ্বরের ইচ্ছায় ধর্ষণ করেছি, আদালতে দাঁড়িয়ে বললেন ধর্মযাজক!

শেষ আপডেট: 23 November 2018 02:16

দ্য ওয়াল ব্যুরো: তাঁকে ১৫ বছরের কারাদণ্ডের সাজা দিয়েছে আদালত। সেটা শোনার পরেও নির্বিকারই রইলেন দক্ষিণ কোরিয়ার মনমিন সেন্ট্রাল চার্চের যাজক লি জেরক। বললেন, "আমি নির্দোষ। যা কিছু করেছি ঈশ্বরের নির্দেশেই করেছি।" জেরকের বিরুদ্ধে অভিযোগ, ওই মনমিন চার্চের ১৮ জন মহিলা ভক্তকে ধর্ষণ করেছিলেন তিনি। আদালতে অবশ্য অত্যন্ত নির্বিকার ভাবেই বিচারপতিকে তিনি বলেন, কোনও অপরাধ তিনি করেননি। ঈশ্বরের নির্দেশেই ধর্ষণ করেছেন। যে চার্চের যাজক ছিলেন জেরক, দক্ষিণ কোরিয়ায় কমপক্ষে ১০ হাজার শাখা রয়েছে মনমিন চার্চের। এবং সেই চার্চের অনুগামী সংখ্যা প্রায় এক লাখ ৩৩ হাজার। এমনই একটি গুরুত্বপূর্ণ চার্চের যাজক ছিলেন জেরক। তবে এই ঘটনায় কেবল নয়, এর আগেও বরাবরই বিতর্কের কেন্দ্রে থেকেছেন লি। নিজেকে অমর এবং পাপহীন বলে দাবি করে গিয়েছেন বরাবর। শুধু তা-ই নয়। তিনি দাবি করতেন, তাঁর অনুগামী হলে সোজা স্বর্গে ঠাঁই হবে। এবং চরম ঘৃণ্য ভাবে, ধর্ষণকে তিনি পাপমুক্তির উপায় বলে মনে করতেন! ভক্তদেরও এই ধরনের কথা বলে প্রভাবিত করতেন। ভক্তদের মানসিক দুর্বলতা ও ধর্মভীরুতার সুযোগ নিয়ে ধর্ষণ করতেন তিনি। ৭৫ বছর বয়সি এই যাজক বাদ দিতেন না কোনও বয়সের মহিলাকেই। এই ধর্ষণ মামলায় আদালতে এক নির্যাতিতা জানিয়েছেন, জেরক তাঁকে নানা পাপের কথা বলে মানসিক ভাবে ভেঙে দিয়েছিলেন। সেই পাপ তাঁকে গ্রাস করছে বলে একাধিক ভাবে প্রভাবিত করার চেষ্টা করেছিল জেরক। তাঁর কথায় প্রভাবিত হয়ে পড়ে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েন ওই মহিলা। তার পরেই জেরক তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। জেরক নিজেই অবশ্য বিচার চলাকালীন বারবার বলেছে, ইশ্বরের নির্দেশেই তিনি ধর্ষণ করেছেন।

```