Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দক্ষিণ কলকাতার বইমেলা, তালতলা মাঠে অনুষ্ঠিত হবে নববর্ষ বই উৎসব

দ্য ওয়াল ব্যুরো: বাঙালির বইপ্রেমী হিসেবে সুখ্যাতি আছে। বইমেলা নিঃসন্দেহে বাঙালির তেরো পার্বণের এক পার্বণ। চলতি বছরের শুরুতেই কলকাতা বইমেলা (book fair) অনুষ্ঠিত হয়েছে। এবার পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের উদ্যোগে আয়োজিত হতে চলেছে নববর

দক্ষিণ কলকাতার বইমেলা, তালতলা মাঠে অনুষ্ঠিত হবে নববর্ষ বই উৎসব

শেষ আপডেট: 12 April 2023 14:22

দ্য ওয়াল ব্যুরো: বাঙালির বইপ্রেমী হিসেবে সুখ্যাতি আছে। বইমেলা নিঃসন্দেহে বাঙালির তেরো পার্বণের এক পার্বণ। চলতি বছরের শুরুতেই কলকাতা বইমেলা (book fair) অনুষ্ঠিত হয়েছে। এবার পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের উদ্যোগে আয়োজিত হতে চলেছে নববর্ষ বই উৎসব। আগামী ১৬ এপ্রিল থেকে দক্ষিণ কলকাতার (South Kolkata) তালতলা (Taltala) মাঠে অনুষ্ঠিত হবে এই বই উৎসব।

এই উৎসব জুড়ে উদযাপিত হবে সাহিত্য সংস্কৃতির নানান দিক। ১৬ এপ্রিল থেকে ২৫ এপ্রিল প্রতিদিন ৩ টে থেকে রাত ৯টা অবধি চলবে এই মেলা।

এই বই উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে হাজির থাকবেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বাণী বসু কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম, কলকাতা পৌরসভার চেয়ারম্যান মালা রায় প্রমুখ বিশিষ্টজনেরা।

প্রসঙ্গত, কলকাতা বইমেলা করুণাময়ীতে পাকাপাকি চলে যাওয়ায় দক্ষিণ কলকাতার মানুষদের বইমেলা যেতে কিছুটা সমস্যাই হত। সেই অভাব মেটাতে এবার সাউথ সিটি মলের বিপরীতে এই নববর্ষ বইমেলার আয়োজন করা হয়েছে।

কাল থেকে তাপপ্রবাহ! কোন কোন জেলায় সতর্কতা জারি করল আবহাওয়া দফতর


```