Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিরোধিতা নয়, অপব্যাখ্যা! সচিন ভাল বন্ধু ছিলেন, সব সময় থাকবেন: সৌরভ

দ্য ওয়াল  ব্যুরো: পুলওয়ামার ভয়াবহ জঙ্গিহানায় তেতে উঠেছে সারা দেশ। প্রতিবাদ-বিক্ষোভ চলছে নানা মহলে। এর মধ্যেই বিতর্ক শুরু হয়েছে বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে ম্যাচ বয়কট নিয়ে। অনেকেই দাবি করেছেন, জঙ্গি হামলার প্রতিবাদে পাকিস্তানের সঙ্গে খেলাই উ

বিরোধিতা নয়, অপব্যাখ্যা! সচিন ভাল বন্ধু ছিলেন, সব সময় থাকবেন: সৌরভ

শেষ আপডেট: 24 February 2019 15:36

দ্য ওয়াল  ব্যুরো: পুলওয়ামার ভয়াবহ জঙ্গিহানায় তেতে উঠেছে সারা দেশ। প্রতিবাদ-বিক্ষোভ চলছে নানা মহলে। এর মধ্যেই বিতর্ক শুরু হয়েছে বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে ম্যাচ বয়কট নিয়ে। অনেকেই দাবি করেছেন, জঙ্গি হামলার প্রতিবাদে পাকিস্তানের সঙ্গে খেলাই উচিত নয় ভারতের। তবে মাঠে নেমে, মুখোমুখি খেলেই পাকিস্তানকে হারানোর পক্ষপাতী সচিন। কারণ তিনি মনে করেন, ম্যাচ ছেড়ে দেওয়া আত্মসমর্পণের সমান৷ তাঁর এই বক্তব্যের পক্ষেই একই কথা বলেছেন প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কারও। ম্যাচ খেলেই জেতার পক্ষে তিনি। এ দিকে ম্যাচ বয়কটের বদলে পাকিস্তানের সঙ্গে খেলাকে সমর্থন করায় সচিন, গাভাস্করকে দেশদ্রোহী বলে অনেক মন্তব্যই ভেসে এসেছে সোশ্যাল মিডিয়ায়। বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে দু'পয়েন্ট জিতে নেওয়ার পক্ষপাতী সচিন। আর সচিনের মন্তব্যের পরেই যখন বিতর্কের ঝড় উঠেছে, তখন মজার ছলে সৌরভও মন্তব্য করেন, ‘‘সচিন দু'পয়েন্ট চাইলে আমার তো গোটা বিশ্বকাপই চাই।’’ সৌরভের এই মন্তব্যের পরেও ফের নানা আলোচনা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়৷ অনেকেই সৌরভের যুক্তিকে সমর্থন জানাতে গিয়ে সচিনকে দেশদ্রোহী বলে বর্ণনা করেছেন৷ এ সব দেখে স্বভাবতই বিরক্ত মহারাজ৷ এই ভুল ব্যাখ্যা বন্ধ করতে তিনি টুইট করেন, ‘‘মিডিয়ার বেশ কিছু লোকজন আমার বক্তব্যকে সচিনের বিরুদ্ধে গিয়ে দেখাতে চাইছেন৷ যখন আমি বলেছি 'আমার বিশ্বকাপ৷ চাই’, তখন তার অর্থ মোটেও এমন নয় যে আমি সচিনের বক্তব্যকে বিরোধিতা করছি, বা ওঁর সমালোচনা করছি৷ গত ২৫ বছর ধরেই সচিন এবং আমি খুব ভাল বন্ধু, এবং ভবিষ্যতেও থাকব ৷’’ https://twitter.com/SGanguly99/status/1099635911514644481

```