Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

সৌরভের হার্টে এখনই আর বসছে না স্টেন্ট, ভাল আছেন তিনি, বাড়ি ফিরতে পারেন বুধবার

দ্য ওয়াল ব্যুরো: আপাতত একটি স্টেন্ট বসানোর ফলেই বেশ দ্রুত সুস্থ হয়ে উঠেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ফলে তাঁর বাকি দুটি ধমনীতে যে ব্লকেজ, সেখানে এখনই অ্যাঞ্জিওপ্লাস্টি হচ্ছে না। তা এই মুহূর্তে করার প্রয়োজন বুঝছেন না চিকিৎসকরা। আজ সোমবার দুপুরে হাস

সৌরভের হার্টে এখনই আর বসছে না স্টেন্ট, ভাল আছেন তিনি, বাড়ি ফিরতে পারেন বুধবার

শেষ আপডেট: 4 January 2021 08:33

দ্য ওয়াল ব্যুরো: আপাতত একটি স্টেন্ট বসানোর ফলেই বেশ দ্রুত সুস্থ হয়ে উঠেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ফলে তাঁর বাকি দুটি ধমনীতে যে ব্লকেজ, সেখানে এখনই অ্যাঞ্জিওপ্লাস্টি হচ্ছে না। তা এই মুহূর্তে করার প্রয়োজন বুঝছেন না চিকিৎসকরা। আজ সোমবার দুপুরে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, সব ঠিকঠাক থাকলে আগামী পরশু অর্থাৎ বুধবারই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। সৌরভের হৃদরোগের চিকিৎসায় তৈরি করা বিশেষ মেডিক্যাল বোর্ডের চিকিতসকরা সব দিক খতিয়ে দেখে, বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছেন। সৌরভের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন সে বৈঠকে। যদিও হাসপাতালের তরফে এ কথা জানানোর পাশাপাশি এ-ও বলা হয়েছে, চূড়ান্ততম সিদ্ধান্ত আগামী কালই ঘোষণা করা হবে। হাসপাতাল জানিয়েছে, সৌরভের চিকিতসায় গঠিত মেডিক্যাল বোর্ডে আছেন, ডক্টর সরোজ মণ্ডল, ডক্টর আফতাব খান, ডক্টর এসবি রায়, ডক্টর সপ্তর্ষি বসু, ডক্টর ভবতোষ বিশ্বাস, ডক্টর সৌতিক পান্ডা, ডক্টর আশিস পাত্র, ডক্টর পলাশ কুমার, ডক্টর মালতী পুরকাইত, ডক্টর রূপালি বসু। এছাড়াও ভিডিও কলে সৌরভকে দেখেছেন ডক্টর দেবী শেঠি, ডক্টর রমাকান্ত পাণ্ডা। ফোনে কনসালটেশন দিয়েছেন ডক্টর স্যামুয়েল ম্যাথু। এছাড়াও ডক্টর অশ্বিন মেহতা (মুম্বইযের যশলোক হাসপাতাল), ডক্টর শামিম কে শর্মা (নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতাল)-এর মতামত নেওয়া হয়েছে। সৌরভের হার্টে রাইট করোনারি আর্টারিতে আগেই স্টেন্ট বসানো হয়েছে আপতকালীন তৎপরতায়। এছাড়াও আরও দুটি ব্লকেজ রয়েছে তাঁর ধমনীতে। সেগুলিরও চিকিৎসা করতে হবে ভবিষ্যতে। তবে চিকিৎসকদের সম্মিলিত অভিমত হল, এখনই যেহেতু সৌরভের আর কোনও রকম সমস্যা নেই, বুকে ব্যথাও নেই, ওষুধের ফলে ভাল সাড়া দিচ্ছেন তিনি, তাই এই মুহূর্তে অ্যাঞ্জিওপ্লাস্টি করে বাকি দুটি স্টেন্ট বসানো জরুরি নয়। তাই বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ছেড়ে দেওয়া হতে পারে তাঁকে। তবে নিয়মিত পর্যবেক্ষণে থাকবেন সৌরভ।

```