Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

প্রজ্ঞার কামব্যাক হবেই, দ্বিগুণ খিদে নিয়ে ও ফিরবে, সাহস যুগিয়ে বললেন সৌরভ

শুভ্র মুখোপাধ্যায় চার বছর আগে চাঁদের মাটিতে হুমড়ি খেয়ে পড়েছিল বিক্রম ল্যান্ডার। তার পেট থেকে প্রজ্ঞান রোভার বেরোতেই পারেনি। বুধবার সেই বিক্রমই ইতিহাস ছুঁয়ে ফেলেছে। চাঁদে পৌঁছে দিয়েছে ভারতকে। গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে, একবার হেরে গিয়ে

প্রজ্ঞার কামব্যাক হবেই, দ্বিগুণ খিদে নিয়ে ও ফিরবে, সাহস যুগিয়ে বললেন সৌরভ

শেষ আপডেট: 24 August 2023 14:35

শুভ্র মুখোপাধ্যায়

চার বছর আগে চাঁদের মাটিতে হুমড়ি খেয়ে পড়েছিল বিক্রম ল্যান্ডার। তার পেট থেকে প্রজ্ঞান রোভার বেরোতেই পারেনি। বুধবার সেই বিক্রমই ইতিহাস ছুঁয়ে ফেলেছে। চাঁদে পৌঁছে দিয়েছে ভারতকে। গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে, একবার হেরে গিয়েও এভাবে বাজিগরের মতই ফিরে আসা যায় (Sourav Ganguly sad at praggananda loss, feels age is on his side)।

বৃহস্পতিবার আর এর প্রজ্ঞানের জন্য বুক ভরা প্রত্যাশা নিয়ে তাকিয়ে ছিল দেশ। প্রজ্ঞানন্দ অসাধারণ লড়াই করে শেষমেশ টাই ব্রেকারে হেরে গিয়েছেন (Sourav Ganguly sad at praggananda loss, feels age is on his side)। কিন্তু কলকাতায় দাঁড়িয়ে মহারাজ (Sourav Ganguly) যেন তাঁকে বরাভয় দিতে চাইলেন। বললেন, প্রজ্ঞানন্দের কাম ব্যাক হবেই।

এদিন দুপুরে কলকাতায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ সেখানে বলেছিলেন, “আমি ফলো করছি প্রজ্ঞানন্দের খেলা। খুব প্রতিভাবান দাবাড়ু। এই বয়সেই কতটা এগিয়েছে। বাড়ি ফিরেও খোঁজ নেব ওঁর খেলা।”

বেহালার বাড়ি ফিরে ইস্তক চিন্তায় ছিলেন মহারাজ। আজারবাইজানের বাকুতে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালের টাইব্রেকারে হার মেনেছেন ১৮ বছরের বিস্ময় কিশোর। খেলার ফলাফল চূড়ান্ত হওয়ার পর সৌরভের সঙ্গে যোগাযোগ করা হলে দ্য ওয়াল কে তিনি বলেন, “একটু তো খারাপ লাগছেই, তবে আমি ওঁর বিষয়ে হতাশ নই। খুব বাচ্চা ছেলে, বয়স পড়ে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার।”

ভারতের প্রাক্তন ডাকাবুকো অধিনায়ক বলছেন, “প্রজ্ঞা দারুণ প্রতিভাবান। এবার হারলেও আরও অনেক পথ এগোবে।”
সৌরভ মনে করছেন, এখনই বিশ্ব খেতাব পেয়ে গেলে হয়তো আত্মতুষ্টি চলে আসতে পারত। সেটা হবে না ভবিষ্যতে। কারণ ‘দ্বিগুণ খিদে’ নিয়ে পরেরবার নামবেন প্রজ্ঞানন্দ। এবার যেগুলিতে ভুল করেছে সেটা শুধরে নামবেন পরের বার।

প্রজ্ঞানন্দকে নিয়ে আসমুদ্রহিমাচলের আবেগ তৈরি হয়েছিল। পরপর দুটি গেম বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে আটকে দেওয়ার পরে আশার আলো দেখা গিয়েছিল।

বৃহস্পতিবার টাইব্রেকারে সময়ের চাপে পড়ে আসল খেলা খেলতে পারেননি ভারতীয় দাবার নতুন উল্কা। সৌরভ মনে করছেন, আরও শক্তিশালী হয়ে ফিরে আসবেন প্রজ্ঞা। কারণ এই খুদে বুঝে গিয়েছেন বড় মঞ্চে কোথায় আরও জোর দিতে হবে।

সৌরভের ক্ষেত্রেও এর আগে ১৯৯২ সালে অস্ট্রেলিয়া সফরে সুযোগ পেয়ে একটা ম্যাচ না খেলে তাঁকে ফিরতে হয়। তারপর চার বছর পরে ১৯৯৬ সালে লর্ডসের মাঠে তাঁর টেস্ট অভিষেক মঞ্চে সেঞ্চুরি সৌরভকে বিখ্যাত করে দিয়েছিল। আর তিনি পিছন ফিরে তাকাননি।

দাবায় প্রজ্ঞানন্দের ক্ষেত্রেও কী এটা হতে পারে? ভারতের অন্যতম সেরা বাঁ হাতি ব্যাটসম্যান বলেছেন, “না না ওটা অন্যরকম পরিস্থিতি ছিল। আর ক্রিকেট দলগত খেলা, দাবা একেবারেই ব্যক্তিগত ইভেন্ট, এখানে আরও বেশি ক্ষুরধার হতে হয়, তাই প্রজ্ঞার প্রতি অনেক শুভকামনা। ও জিতবেই একদিন বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেতাব।”

আরও পড়ুন: বুধ সন্ধ্যায় ভারতের জোড়া সাফল্য, প্রজ্ঞার বিশ্ব খেতাব ও চন্দ্রযান অবতরণ! আশায় বিশ্বনাথন


```