Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিএবিতে টানা আড়াই ঘণ্টা বৈঠক সৌরভের, নেই সভাপতি স্নেহাশিস!

দ্য ওয়াল ব্যুরো: সিএবিতে (CAB) সোমবার টানা আড়াই ঘণ্টা বৈঠক করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। মহারাজ বাংলা ক্রিকেটের কোনও পদে নেই। এমনকী বোর্ডেরও কোনও পদে নেই সৌরভ। অথচ তিনি কেন বাংলার ক্রিকেট কর্তাদের সঙ্গে সভা করলেন, সেই নিয়ে

সিএবিতে টানা আড়াই ঘণ্টা বৈঠক সৌরভের, নেই সভাপতি স্নেহাশিস!

শেষ আপডেট: 17 July 2023 18:31

দ্য ওয়াল ব্যুরো: সিএবিতে (CAB) সোমবার টানা আড়াই ঘণ্টা বৈঠক করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। মহারাজ বাংলা ক্রিকেটের কোনও পদে নেই। এমনকী বোর্ডেরও কোনও পদে নেই সৌরভ। অথচ তিনি কেন বাংলার ক্রিকেট কর্তাদের সঙ্গে সভা করলেন, সেই নিয়ে আগ্রহ রয়েছে। এদিনের বৈঠকে অবশ্য সিএবি সভাপতি তথা মহারাজের দাদা স্নেহাশিস (Snehasish Ganguly) ছিলেন না।

মনে করা হচ্ছে বিশ্বকাপের টিকিটের দাম ঠিক হয়নি। তাছাড়া বিভিন্ন রকম দাম করা হয়েছে এই নিয়ে মতবিরোধ রয়েছে বাংলা ক্রিকেটে। সেই নিয়ে বিতর্ক মেটাতে আসরে নেমেছেন প্রাক্তন বোর্ড সভাপতি।

সৌরভ পদে না থাকলেও তাঁর যে বিশেষ গুরুত্ব রয়েছে সেটি বলাই বাহুল্য। বিশ্বকাপের জন্য সিএবি একটি বিশেষ কমিটি গড়বে সেই কমিটির চেয়ারম্যান করা হতে পারে সৌরভকে। তারই প্রাথমিক সভা হল সেটাও মনে করা হচ্ছে।

স্নেহাশিসের প্রশাসন চালানো নিয়েও বির্তক রয়েছে। সিএবির অন্দরে কান পাতলেই শোনা যায়, স্নেহাশিস নাকি একটি বিশেষ পক্ষকে সুবিধা পাইয়ে দিচ্ছেন। এমনও অভিযোগ সৌরভের ঘনিষ্ঠ প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় দাসকে সিএবিতে ব্যবহার করা হচ্ছে না বলেও অভিযোগ। সৌরভ সবটাই শুনেছেন। এই ব্যাপার নিয়ে সিএবির অন্যান্য কর্তাদের সঙ্গেও সৌরভ আলোচনা করেছেন বলে খবর।

আলকারাজ যেন বিরাট কোহলি! স্প্যানিশ যুবরাজে মুগ্ধ শচীনও


```