Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কোভিডের ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত সৌরভ, রিপোর্ট এল স্বাস্থ্যভবন থেকে

দ্য ওয়াল ব্যুরো: সৌরভ গঙ্গোপাধ্যায়ের ওমিক্রন হয়েছে কিনা, সেটি এখনও জানা যায়নি। কারণ কল্যাণী এইমস থেকে রিপোর্ট এখনও আসেনি। সোমবারের আগে আসবে না, সেটি প্রায় নিশ্চিত। তার মধ্যেই শনিবার বিকেলে রাজ্য স্বাস্থ্যভবন সূত্রে জানানো হয়েছে, সৌরভ কোভিড

কোভিডের ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত সৌরভ, রিপোর্ট এল স্বাস্থ্যভবন থেকে

শেষ আপডেট: 1 January 2022 15:12

দ্য ওয়াল ব্যুরো: সৌরভ গঙ্গোপাধ্যায়ের ওমিক্রন হয়েছে কিনা, সেটি এখনও জানা যায়নি। কারণ কল্যাণী এইমস থেকে রিপোর্ট এখনও আসেনি। সোমবারের আগে আসবে না, সেটি প্রায় নিশ্চিত। তার মধ্যেই শনিবার বিকেলে রাজ্য স্বাস্থ্যভবন সূত্রে জানানো হয়েছে, সৌরভ কোভিডের ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। এটিও ভাইরাসের একটি রূপ। গত শুক্রবারই তিনি বাড়ি ফিরে এসেছিলেন। কারণ তিনি ভাল ও সুস্থ রয়েছেন, এটি তিনি জানানোর পরেই তাঁকে বেসরকারী হাসপাতাল থেকে রিলিজ করে দেওয়া হয়েছিল। কিন্তু এদিনের এই রিপোর্টে বাড়তি নজর দিতে হবে বোর্ড প্রেসিডেন্টকে। যদিও একটি সমীক্ষায় জানা গিয়েছে, দেশে ডেল্টা প্লাসের থেকে ওমিক্রন আক্রান্তদের সংখ্যা বেশি। ওমিক্রন দ্রুত সংক্রামক। কিন্তু সৌরভ কেন ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত হলেন, সেটিও সমান রহস্যের। ককটেল থেরাপি প্রয়োগ করার কারণেই সৌরভ দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরতে পেরেছেন। তিনি মাত্র দিন চারেক হাসপাতালে ছিলেন। গতকাল বাড়ি ফেরার পরে তাঁকে দেখে মনেও হয়নি তিনি অসুস্থ। চনমনেই ছিলেন, বাড়িতে প্রবেশ করে আত্মীয়দের সঙ্গে খোলা মনেই কথা বলেছেন। মিডিয়ার প্রতিনিধিদের হাত নেড়ে কথাও বলেছেন মহারাজ। নববর্ষের দিনই এই রিপোর্টে সৌরভকে আরও সতর্ক থাকতে হবে, সেটাই বলছেন বিশেষজ্ঞরা। তার মধ্যে জিনোম সিকোয়েন্সি রিপোর্টে কী থাকে, সেটিও একটি বিষয়। সোমবার সেটি এসে যাওয়ার কথা। ওই রিপোর্টও যদি পজিটিভ আসে, সেক্ষেত্রে হোম আইসোলেশনের মেয়াদও বাড়বে। সৌরভের কাজে ফিরতেও বিলম্ব হবে। শনিবার সন্ধ্যায় সৌরভের কাছের বন্ধু সঞ্জয় দাসও জানিয়েছেন, মহারাজের শারীরিক সমস্যা কিছু নেই, ভাইরাসে আক্রান্ত হয়েছে, চিকিৎসা চলছে। চিকিৎসকরাও সারাক্ষণ কথা বলছেন।        

```