Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পরতে হবে 'হেডস্কার্ফ', ফতোয়ার প্রতিবাদে নাম তুললেন সৌম্যা

দ্য ওয়াল ব্যুরো: উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছিল, খেলার সময় মাথায় স্কার্ফ পরে খেলা বাধ্যতামূলক। আর এই ফতোয়াতেই না বললেন ভারতের মহিলা গ্র্যান্ডমাস্টার সৌম্যা স্বামীনাথন। জুলাইয়ের ২৬ তারিখ থেকে ইরানের হামাদানে শুরু হবে 'এশিয়ান টিম চেস চ্যাম্

পরতে হবে 'হেডস্কার্ফ', ফতোয়ার প্রতিবাদে নাম তুললেন সৌম্যা

শেষ আপডেট: 13 June 2018 05:42

দ্য ওয়াল ব্যুরো: উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছিল, খেলার সময় মাথায় স্কার্ফ পরে খেলা বাধ্যতামূলক। আর এই ফতোয়াতেই না বললেন ভারতের মহিলা গ্র্যান্ডমাস্টার সৌম্যা স্বামীনাথন। জুলাইয়ের ২৬ তারিখ থেকে ইরানের হামাদানে শুরু হবে 'এশিয়ান টিম চেস চ্যাম্পিয়নশিপ'। এই প্রতিযোগীতায় পাঁচ জনের ভারতীয় দলে নাম ছিল ভারতের ৫ নম্বর ও বিশ্বের ৯৭ নম্বরে থাকা ২৯ বছরের সৌম্যার। কিন্তু মাথায় স্কার্ফ পরে খেলতে রাজি নন তিনি। তাই নাম তুলে নিয়েছেন ওই প্রতিযোগীতা থেকে। শুধু নাম তুলে নেওয়ায় নয়, নিজের ফেসবুক অ্যাকাউন্টে তার কারণও তুলে ধরেছেন তিনি। সৌম্যা লিখেছেন, " আমি চাই না আমাকে কেউ বোরখা বা মাথায় স্কার্ফ পরতে বাধ্য করুক। আমি মনে করি ইরানের এই আইন আমার ব্যক্তি স্বাতন্ত্র ও স্বাধীনতার মৌলিক অধিকারের বিরোধী। তাই এই অবস্থায় নিজের সম্মান রক্ষার একটাই উপায় হলো ইরান না যাওয়া।" সৌম্যা আরও বলেছেন, প্রথমে এই টুর্নামেন্ট বাংলাদেশে হওয়ার কথা ছিল বলে তিনি খেলতে রাজি হয়েছিলেন। কিন্তু পরে যখন খেলার দিন পালটে তা ইরানে হলো তখন তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। অল ইন্ডিয়া চেস ফাউন্ডেশনের তরফে এরকম ফতোয়ার প্রতিবাদ করা উচিত কি না সেই প্রসঙ্গে সৌম্যা বলেন, এই বিষয়ে প্রত্যেকের সমান মতামত নাও হতে পারে। যদিও তিনি ফেসবুকে লিখেছেন, "খেলোয়ারদের অধিকার ও স্বাতন্ত্র্যের প্রতি যে একেবারেই গুরুত্ব দেওয়া হয় না, সেটা আমায় খুব দুঃখ দিয়েছে।" এই পোস্ট দেওয়ার পরেই তাঁর সিদ্ধান্তের প্রশংসা করে সবাই কমেন্ট করতে থাকেন। যদিও অল ইন্ডিয়া চেস ফেডারেশনের সভাপতি ভারত সিং চৌহান এই প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি। তবে সৌম্যা কিন্তু প্রথম নন, এর আগে ২০১৬ সালে ভারতীয় শ্যুটার হিনা সিন্ধুও ইরানে অনুষ্ঠিত এশিয়ান এয়ারগান প্রতিযোগীতা থেকে একই কারণে নাম তুলে নিয়েছিলেন। ইউক্রেনের অ্যানা ও মারিয়া মুঝিচুকও একই কারণে এই টুর্নামেন্ট থেকে নাম তুলে নিয়েছেন।

```