Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

সৌমিত্র চট্টোপাধ্যায় করোনায় আক্রান্ত, ভর্তি হলেন হাসপাতালে

দ্য ওয়াল ব্যুরো:  করোনা সংক্রমণ ধরা পড়ল প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। আজ, মঙ্গলবার বেলা ১১টা নাগাদ তাঁকে বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সৌমিত্রবাবুর কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ। গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন সৌমিত্রবাবু। ভাইরা

সৌমিত্র চট্টোপাধ্যায় করোনায় আক্রান্ত, ভর্তি হলেন হাসপাতালে

শেষ আপডেট: 5 October 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো:  করোনা সংক্রমণ ধরা পড়ল প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। আজ, মঙ্গলবার বেলা ১১টা নাগাদ তাঁকে বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সৌমিত্রবাবুর কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ। গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন সৌমিত্রবাবু। ভাইরাস সংক্রমণের উপসর্গ দেখা যাচ্ছিল তাঁর। জানা গিয়েছে, গতকালই বেলভিউতে বেড বুক করেছিলেন তিনি। আজ সকালে জানা গিয়েছিল, তিনি ভর্তি হবেন না। তবে পরে হাসপাতাল সূত্রে জানানো হয়, সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছেন বাংলা চলচ্চিত্র জগতের এই প্রবাদপ্রতিম অভিনেতা। গত বছর নিউমোনিয়ার সংক্রমণ ধরা পড়েছিল সৌমিত্রবাবুর। চরম শ্বাসকষ্ট নিয়ে রুবি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল প্রবীণ অভিনেতাকে। আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। তাঁর চিকিৎসার জন্য তৈরি হয়েছিল মেডিক্যাল টিম। ডাক্তাররা বলেছিলেন, অ্যাকিউট নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন সৌমিত্রবাবু।  মাল্টি অর্গ্যান ডিস ফাংশন শুরু হয়ে গিয়েছিল। শ্বাসের সমস্যা বেড়েছিল। এর আগেও অসুস্থ হয়েছিলেন সৌমিত্রবাবু। শ্বাসকষ্টজনিত সমস্যা আগেই ছিল তাঁর। পরিবার সূত্রেই জানা গিয়েছিল, দীর্ঘদিন ঘরেই তিনি সিওপিডি-তে আক্রান্ত ছিলেন। প্রবীণ অভিনেতার বয়সের কথা মাথায় রেখে তাঁর অন্যান্য শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখছেন চিকিৎসকেরা। করোনা হানা দিয়েছে টলিউডেও। একাধিক অভিনেতা, অভিনেত্রী, পরিচালক কোভিডে আক্রান্ত হয়েছেন। কিছুদিন আগেই অভিনেতা সোহম চক্রবর্তীর কোভিডে আক্রান্ত হন। তাঁকে ইএম বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। করোনায় আক্রান্ত হয়েছিলেন পরিচালক রাজ চক্রবর্তীও। তার আগে কোভিড পজিটিভ ধরা পড়েছিল অভিনেত্রী কোয়েল মল্লিকের।  মা হওয়ার কয়েকদিন পরেই করোনায় আক্রান্ত হন তিনি। শুধু কোয়েল নন তাঁর বাবা-মা রঞ্জিত মল্লিক এবং দীপা মল্লিক এবং কোয়েলের স্বামী প্রযোজক নিশপাল সিং রানেও করোনায় আক্রান্ত হন। হোম আইসোলেশনেই ছিলেন তাঁরা চারজন। টিভি সিরিয়ালের পরিচিত মুখ সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ও আক্রান্ত হয়েছিলেন কোভিডে। তবে তাঁরা প্রত্যেকেই সুস্থ হয়ে উঠেছেন।

```