Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

আরও সঙ্কটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়, রয়েছেন বাইপ্যাপ ভেন্টিলেশনে

দ্য ওয়াল ব্যুরো: উদ্বেগ কাটেনি। এখনও সঙ্কটে বর্ষীয়াণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। হাসপাতাল থেকে পাওয়া খবর অনুযায়ী, রাতে শারীরিক অবস্থার আরও কিছুটা অবনতি হয় সৌমিত্রবাবুর। তাঁকে বাইপ্যাপ ভেন্টিলেশনে দেওয়া হয়েছে বলে খবর। সোমবার রাতে বেলভিউ হ

আরও সঙ্কটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়, রয়েছেন বাইপ্যাপ ভেন্টিলেশনে

শেষ আপডেট: 12 October 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: উদ্বেগ কাটেনি। এখনও সঙ্কটে বর্ষীয়াণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। হাসপাতাল থেকে পাওয়া খবর অনুযায়ী, রাতে শারীরিক অবস্থার আরও কিছুটা অবনতি হয় সৌমিত্রবাবুর। তাঁকে বাইপ্যাপ ভেন্টিলেশনে দেওয়া হয়েছে বলে খবর। সোমবার রাতে বেলভিউ হাসপাতালের তরফে আসা বুলেটিনে জানা গিয়েছে, সৌমিত্রবাবুর শরীরে কার্বন-ডাই অক্সাইডের মাত্রা বেড়েছে। অস্থিরতা এখনও আছে। মানসিকভাবেও উত্তেজিত হয়ে পড়তে দেখা গেছে তাঁকে। কোভিড পরিস্থিতিতে এমনিতেই শরীরে অক্সিজেনের ঘাটতি হয়। তার উপর কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ায় উদ্বেগ বেড়েছে ডাক্তারদের। কোনওরকম ঝুঁকি না নিয়েই বর্ষীয়াণ অভিনেতাকে বাইপ্যাপ ভেন্টিলেটর সাপোর্টে দেওয়া হয়েছে বলে খবর। কোভিডে সংক্রমণের পর মধ্য কলকাতার বেলভিউ নার্সিং হোমে চিকিৎসাধীন রয়েছেন সৌমিত্রবাবু। গত শুক্রবার থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। সূত্রের খবর, দ্বিতীয় বার প্লাজমা থেরাপির পর তাঁর কোভিড পরিস্থিতি কিছুটা উন্নত হলেও অস্থিরতা বেড়ে গেছে। এই অস্থিরতা সামাল দেওয়াই বেশ কঠিন হয়ে যাচ্ছে। তাঁর ঘুমও কমে গিয়েছে, সময়ে সময়ে আচ্ছন্ন ভাব রয়েছে তাঁর। রবিবারই রবিবারই হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, মূত্রনালীতে সংক্রমণ রয়েছে সৌমিত্রবাবুর। সেই সংক্রমণ আরও ছড়িয়েছে বলেই মনে করা হচ্ছে। যদিও ৮৫ বছরের সৌমিত্রবাবুর এমআরআই রিপোর্টে কোনও অস্বাভাবিকতা মেলেনি। বৃদ্ধ অভিনেতার অসুস্থতায় সবচেয়ে চিন্তা বাড়িয়েছে, তাঁর প্রোস্টেট ক্যানসার। পিএসএ বেড়ে গেছে অনেকটা। ইতিমধ্যেই ১৬ জন বিশেষ চিকিৎসকের একটি দল নির্মাণ করা হয়েছে অভিনেতার চিকিৎসার জন্য। গত বছরই নিউমোনিয়ার সংক্রমণ ধরা পড়েছিল বর্ষীয়াণ অভিনেতার। এমনতিও সিওপিডি-তে আক্রান্ত ছিলেন তিনি।  চরম শ্বাসকষ্ট নিয়ে রুবি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল প্রবীণ অভিনেতাকে। আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। এ বছর অক্টোবরের গোড়া থেকেই নানা শারীরিক সমস্যা ধরা পড়ছিল সৌমিত্রবাবুর। করোনা সংক্রমণের উপসর্গও দেখা দিয়েছিল। জ্বর, সর্দি-কাশির সমস্যা বাড়ায় গত ৫ অক্টোবর তাঁর কোভিড টেস্ট করানো হয়। সেই রিপোর্ট পজিটিভ আসে। পরের দিন, ৬ তারিখ বেলা ১১টা নাগাদ তাঁকে বেলভিউ নার্সিংহোমে ভর্তি করা হয়। করোনা সংক্রমণে সবচেয়ে বেশি ভয়ের কারণ কো-মর্বিডিটি। আর সৌমিত্রবাবুর অনেকগুলো কো-মর্বিডিটি রয়েছে। তাই তাঁর শারীরিক অবস্থা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন চিকিৎসকমহল।

```