সৌমিত্র চট্টোপাধ্যায়ের সংকট আরও বাড়ছে, কাজ করছে না কিডনি
দ্য ওয়াল ব্যুরো: আরও খারাপের দিকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা। চিকিৎসকরা জানিয়েছেন, কোনও উন্নতি হয়নি অভিনেতার, বিকেল থেকে ঠিকমতো কাজ করছে না তাঁর কিডনিও। রক্তে ইউরিয়া ও ক্রিয়েটিনিনের পরিমাণ ঊর্ধ্বমুখী। তাঁর রেনাল রিপ্লেসমেন্ট থেরা
দ্য ওয়াল ব্যুরো: আরও খারাপের দিকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা। চিকিৎসকরা জানিয়েছেন, কোনও উন্নতি হয়নি অভিনেতার, বিকেল থেকে ঠিকমতো কাজ করছে না তাঁর কিডনিও। রক্তে ইউরিয়া ও ক্রিয়েটিনিনের পরিমাণ ঊর্ধ্বমুখী। তাঁর রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি প্রয়োজন বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
গতকাল দুপুরেই জানা গেছিল, সৌমিত্রর মস্তিষ্কে অসাড়তা বেড়েছে স্নায়ুবৈকল্যের কারণে। তাঁর মস্তিষ্কের স্নায়ুর সচেতনতা অর্থাৎ গ্লাসগো কোমা স্কেলে সূচক ৯-এর কাছাকাছি। সেই সঙ্গে ফুসফুসে নতুন করে সংক্রমণ হতে পারে পারে বলে আশঙ্কায় ছিলেন চিকিৎসকরা। এর পরে গতকাল রাত থেকে সম্পূর্ণ ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে। জানা গেছিল, সম্পূর্ণ ভেন্টিলেশনে রেখেই অক্সিজেন ওঠা-নামা ৯৫ শতাংশ।
বেলভিউ হাসপাতালে চিকিৎসকদের যে বোর্ডের আওতায় সৌমিত্রবাবু রয়েছেন তার প্রধান ডক্টর অরিন্দম কর জানিয়েছিলেন, গতকাল দুপুরে এয়ারওয়ে প্রোটেক্ট করার জন্য ইনটিউবেশন চালু করা হয়েছে প্রবীণ অভিনেতার। শরীর শ্বাস-প্রশ্বাসের ঘাটতি থাকার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও সৌমিত্রবাবুর শরীরে নতুন করে নিউমোনিয়া সংক্রমণ ধরা পড়েছে, যা চিকিৎসকদের দুশ্চিন্তার অন্যতম কারণ। এছাড়াও তাঁর শরীরে রয়েছে একাধিক কো-মর্বিডিটির সমস্যা। অভিনেতার জ্ঞান প্রায় নেই বললেই চলে। চিকিৎসায় সেভাবে সাড়াও দিচ্ছেন না তিনি।
তবে সামান্য আশার কথা বলা যেতে পারে, গতকালের তুলনায় স্থিতিশীল ব্লাড কাউন্ট। প্লেটলেট আর কমেনি। ফের আজ ব্লাড ট্রান্সফিউশন চলছে অভিনেতার। জিআই ব্লিডিং আপাতত বন্ধ করা গিয়েছে। সব মিলিয়ে সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা অতিসংকটজনকই বলছেন চিকিৎসকরা।