Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সৌমেন্দু অধিকারীর প্রচারে বোমা ছোঁড়ার অভিযোগ, বিক্ষোভ বিজেপির

ঘটনার পরেই রাস্তায় গাছে গুঁড়ি ফেলে অবরোধ করে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা। জয় শ্রীরাম স্লোগানও দেয় তাঁরা। 

সৌমেন্দু অধিকারীর প্রচারে বোমা ছোঁড়ার অভিযোগ, বিক্ষোভ বিজেপির

সৌমেন্দু অধিকারীর প্রচারে বোমা ছোঁড়ার অভিযোগ-নিজস্ব চিত্র

শেষ আপডেট: 9 May 2024 16:19

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: সৌমেন্দু অধিকারীর প্রচার মিছিলকে লক্ষ্য করে বোমা ছোঁড়ার অভিযোগ উঠল তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে কাঁথি লোকসভা কেন্দ্রে। ঘটনার পরেই গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকরা। জয় শ্রীরাম স্লোগানও দেন। 

বৃহস্পতিবার দুপুরের স্থানীয় নেতা কর্মীদের নিয়ে কাঁথিতে প্রচারে বেরিয়েছিলেন সৌমেন্দুবাবু। বিজেপি এবার তাঁকে কাঁথি থেকে প্রার্থী করেছে। এর আগে তৃণমূলে ছিলেন সৌমেন্দু অধিকারী। দাদা শুভেন্দু অধিকারী বিজেপিতে দেওয়ার পরে তৃণমূলের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়। লোকসভা ভোটের আগে তিনিও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন।

সৌমেন্দুবাবুর অভিযোগ, শান্তিপূর্ণ ভাবেই তাঁরা প্রচার করছিলেন। অর্জুননগরেরও প্রচারের সময়ে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কিন্তু আড়গোয়াল অঞ্চল ঢোকা মাত্রই তৃণমূল কর্মীরা তাঁকে কাল পতাকা দেখায়। কালির বাজারের কাছে তাঁর গাড়ি পৌঁছনোর আগে সেখানে বোমা ছোঁড়া হয়। 

বিজেপি প্রার্থীর কথায়, "সমস্ত ঘটনাই পুলিশের সামনে ঘটেছে। কিন্তু তারা নীরব দর্শকের ভূমিকায় ছিল। বিষয়টি নিয়ে কমিশনের তদন্ত করা উঠিত, প্রশাসনও সুয়োমোটো করে ঘটনার তদন্ত করুক।" যদিও এই ঘটনা নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি তৃণমূল।  


```