
শেষ আপডেট: 8 August 2023 09:52
দ্য ওয়াল ব্যুরো: সৌগত রায় যখন বিধানসভার সদস্য ছিলেন, তখন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুও নাকি তাঁর কথা মনে দিয়ে শুনতেন। কারণ, তাঁর বক্তৃতায় যতটা ধার, ততটাই থাকত উইট তথা বুদ্ধির ঝলক। লোকসভাতেও বহুবার সৌগত রায়ের বক্তৃতা নিয়ে তারিফ হয়েছে জাতীয় রাজনীতিতে। মঙ্গলবার সংসদে অনাস্থা বিতর্কে বর্ষীয়ান এই তৃণমূল সাংসদকে ঠিক সেরকম মেজাজেই দেখা গেল (Sougata Roy to Narendra Modi)।
এদিন অনাস্থা বিতর্কে (no confidence motion) অংশ নিয়ে সৌগত রায় শুরুতেই বলেন, 'নরেন্দ্র মোদীর সঙ্গে ব্যক্তিগতভাবে আমার কোনও বিরোধ নেই। আমি ওঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে এই তর্কে প্রশ্ন তুলব না, যদিও তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। আমি একবারও গুজরাত দাঙ্গার প্রসঙ্গ তুলব না। আমি বিবিসি-র ডকুমেন্টারির কথাও বলব না। বরং জুলিয়স সিজারের ব্রুটাসের মতো বলতে চাই যে মোদীকে কম ভালবাসি না, তবে ইন্ডিয়াকে আরও বেশি ভালবাসি।'
সৌগতবাবুর এই শুরুর খোঁচা মুহূর্তে নজর কেড়ে নেয়। সেই ভিতের উপর দাঁড়িয়ে সৌগতবাবু বলেন, ইনি কেমন প্রধানমন্ত্রী জানি না। দেশের একটি রাজ্য জ্বলছে। কত মানুষ মারা যাচ্ছে। মা বোনেদের ইজ্জত অরক্ষিত হয়ে পড়েছে সেখানে। আর প্রধানমন্ত্রী পাপুয়া নিউ গিনি থেকে শুরু করে কোন কোন দেশে সব ঘুরে বেড়াচ্ছেন। সৌগতর কথায়, এও দেখলাম যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আর তাঁর স্ত্রী প্রধানমন্ত্রীকে ডিনার খাইয়েছেন। মানে সাহাব লোগ ডিনার দিয়া আর মোদী খুশ হো গয়া।
সৌগতবাবু জবাবে বলেন, নিশিকান্তর কথা ধর্তব্যের মধ্যে ধরছি না। উনি মন্ত্রী হতে চান। তাই মোদীকে খুশি করতে মরিয়া। বরং আমি বলতে চাই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার কথা। যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা নরেন্দ্র মোদী শেষ করে দিয়েছেন। বাংলায় বিজেপি ভোট সাফল্য পায়নি। তাই একশ দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র। আবাস যোজনার ৮,২০০ কোটি টাকাও আটকে রেখেছে।
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি পরিস্থিতি, হিন্ডেনবার্গ রিপোর্ট, আদানি প্রসঙ্গ, বিরোধী শাসিত রাজ্যপালদের অতিসক্রিয়তা—ইত্যাদি সবই ধরে ধরে এদিনের বিতর্কে টেনে আনেন সৌগতবাবু।
তাৎপর্যপূর্ণ ভাবে এদিনের বক্তৃতায় রাহুল গান্ধীর প্রসঙ্গও উত্থাপন করেছেন সৌগত রায়। তিনি বলেন, রাহুল গান্ধীর সাংসদ পদ ফেরানোর জন্য সুপ্রিম কোর্টের প্রতি আস্থা জানাচ্ছি। আর এই সরকারের প্রতি অনাস্থা জানাচ্ছি। ২০২৪ সালে নরেন্দ্র মোদী আর জিততে পারবেন না। কোনওভাবেই না।
অনাস্থা বিতর্কে তৃণমূলের বন্ধু বলে নিজেদের জাহির করল বিজেপি, 'ইন্ডিয়া'র জোটের অভিঘাত কি