
শেষ আপডেট: 21 December 2022 10:16
দ্য ওয়াল ব্যুরো: অমিত শাহকে (Amit Shah) বারে বারেই বাধা দিচ্ছিলেন সৌগত রায় (Sougata Ray)। কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীও বিরোধী শিবিরের প্রবীণ বিধায়ককে একাধিকবার অনুরোধ করছিলেন বাধা না দিতে।
কিন্তু দমেননি সৌগত। স্বরাষ্ট্রমন্ত্রীকে মুখ খুলতেই বাধা দিচ্ছিলেন বারে বারে। শেষে বিরক্ত হয়ে বসে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী। সৌগতর উদ্দেশে বলেন, দাদা, আপনি আগে বলে নিন। আমি তারপর বলব। তবে, আপনি যেভাবে আমাকে বাধা দিচ্ছেন এই বয়সে আপনাকে তা মানায় না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলা বন্ধ করে বসে পড়লে লোকসভার (Lok Sabha) স্পিকার ওম বিড়লা হস্তক্ষেপ করেন। তিনি সৌগত রায়কে অনুরোধ করেন, অমিত শাহ বলার সময় তিনি যেন মুখ না খোলেন।
কেন্দ্রীয় সরকার মাদকের নেশা ঘিরে অবৈধ কারবার আটকাতে কী কী ব্যবস্থা নিয়েছে সেই বিষয়ে আজ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জানাচ্ছিলেন।
অমিত শাহের বক্তব্য নিয়ে সৌগত রায়ের প্রতিক্রিয়া জানার চেষ্টা হয়েছিল। কিন্তু তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।
ভারত জোড়োয় জুড়ল করোনা-রাজনীতি, কংগ্রেস বলল, সতর্ক করা উচিত আগে মোদীকে