Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Sonu Nigam: 'হিন্দি আমাদের রাষ্ট্রভাষা নয়, সংবিধানে এর উল্লেখ নেই'! ভাষা-বিতর্কে সুর চড়ালেন সোনু নিগম

দ্য ওয়াল ব্যুরো: হিন্দি কি আমাদের জাতীয় ভাষা? নাকি নয়? এই নিয়ে বিতর্কের শেষ নেই। বর্তমানে দেশজুড়ে এই বিতর্ক নিয়েই চর্চা চলছে। কন্নড় অভিনেতা কিচ্চা সুদীপ এবং বলিউড তারকা অজয় দেবগণের মন্তব্য-পালটা মন্তব্য নিয়ে বিতর্কের সূত্রপাত। এবার সেই ভ

Sonu Nigam: 'হিন্দি আমাদের রাষ্ট্রভাষা নয়, সংবিধানে এর উল্লেখ নেই'! ভাষা-বিতর্কে সুর চড়ালেন সোনু নিগম

শেষ আপডেট: 3 May 2022 17:44

দ্য ওয়াল ব্যুরো: হিন্দি কি আমাদের জাতীয় ভাষা? নাকি নয়? এই নিয়ে বিতর্কের শেষ নেই। বর্তমানে দেশজুড়ে এই বিতর্ক নিয়েই চর্চা চলছে। কন্নড় অভিনেতা কিচ্চা সুদীপ এবং বলিউড তারকা অজয় দেবগণের মন্তব্য-পালটা মন্তব্য নিয়ে বিতর্কের সূত্রপাত। এবার সেই ভাষা-বিতর্ক নিয়ে মুখ খুললেন গায়ক সোনু নিগমও (Sonu Nigam)।

সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই তারকা গায়ক। সেখানে তাঁকে এই হিন্দি বিতর্ক নিয়ে প্রশ্ন করা হলে সোনুর মন্তব্য, ‘যতদূর আমি জানি হিন্দি রাষ্ট্রীয় ভাষা হিসেবে সংবিধানে উল্লেখ নেই। দেশের সবচেয়ে চর্চিত এবং কথ্য ভাষা হিন্দি। ব্যস, এতটুকুই।'

আরও পড়ুন: SRK Eid: ইদের শুভেচ্ছা জানালেন 'বাদশা', ভক্তদের ঢল নামল 'মন্নত'-এর সামনে

এর পাশাপাশি সোনু নিগমও (Sonu Nigam) কথ্য ভাষার ক্ষেত্রে ভারত ও ভারতীয়দের বিভক্ত করার প্রচেষ্টার সমালোচনা করেছেন। তাঁর প্রশ্ন, 'এই দেশে কি আমাদের আর কোনও সমস্যা নেই যে আমরা এই ভাষা নিয়ে বিতর্ক করছি। যে মানুষ যেই ভাষায় কথা বলতে চায়, তাঁকে সে ভাষায় কথা বলতে দিন।’

প্রসঙ্গত, দক্ষিণী তারকা কিচ্চা সুদীপ, ‘কেজিএফ ২’-এর ব্যাপক সাফল্যের পর সম্প্রতি এক অনুষ্ঠানে বলেছেন, ‘হিন্দি আর আমাদের রাষ্ট্রীয় ভাষা নেই’। সুদীপের এই কথাই হজম করতে পারেননি বলিউডের 'সিংহম'। অজয় রিটুইট করে পাল্টা লেখেন, ‘কিচ্চা সুদীপ ভাই, যদি তোমার মতা অনুসারে হিন্দি আমাদের রাষ্ট্রীয় ভাষা না হয়, তাহলে তুমি কেন তোমার মাতৃভাষায় তৈরি ছবি হিন্দিতে ডাবিং করে রিলিজ করো? হিন্দি আমার মাতৃভাষা এবং আমাদের রাষ্ট্রীয় ভাষা এবং সেটা থাকবেই। জন গণ মন’।


```