Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভুল থেকে শিক্ষা! কেকে-র মৃত্যুর পর পাল্টেছে নজরুল মঞ্চের চিত্র, সোনুর অনুষ্ঠানে বাড়তি সতর্কতা

দ্য ওয়াল ব্যুরো: সেই নজরুল মঞ্চ, যেখানে জীবনের শেষ অনুষ্ঠান করেছিলেন বিখ্যাত গায়ক কৃষ্ণ কুমার কুন্নথ ওরফে কেকে! কেউ ভাবতে পারেননি এভাবে নিমেষে নিভে যাবে হাজারো আলো, আনন্দের সুর বদলে যাবে বিষাদে। সেই নজরুল মঞ্চেই রবিবার অনুষ্ঠান করেন আরেক

ভুল থেকে শিক্ষা! কেকে-র মৃত্যুর পর পাল্টেছে নজরুল মঞ্চের চিত্র, সোনুর অনুষ্ঠানে বাড়তি সতর্কতা

শেষ আপডেট: 27 June 2022 02:00

দ্য ওয়াল ব্যুরো: সেই নজরুল মঞ্চ, যেখানে জীবনের শেষ অনুষ্ঠান করেছিলেন বিখ্যাত গায়ক কৃষ্ণ কুমার কুন্নথ ওরফে কেকে! কেউ ভাবতে পারেননি এভাবে নিমেষে নিভে যাবে হাজারো আলো, আনন্দের সুর বদলে যাবে বিষাদে। সেই নজরুল মঞ্চেই রবিবার অনুষ্ঠান করেন আরেক জনপ্রিয় গায়ক সোনু নিগম (Sonu Nigam at Najrul Mancha)।

এদিনের অনুষ্ঠান ছিল লালবাজারের কাছে পাখির চোখ। কেকে-র মৃত্যুর (KK Death) পর যে হাজারো প্রশ্ন উঠেছিল, সব প্রশ্নের উত্তর হয়তো প্রায় এক মাস পরেও অজানা। কিন্তু লালবাজারের কাছে এদিনের অনুষ্ঠান ছিল চ্যালেঞ্জের মত।

আঁটোসাঁটো নিরাপত্তা বলয়ের মধ্যেই রবিবার নজরুল মঞ্চে গান গেয়ে গেলেন সোনু (Sonu Nigam)। জীবন হয়তো কোথাও থেমে থাকে না। মৃত্যু হয়তো সাময়িক সবকিছু থমকে দেয়, কিন্তু থামিয়ে দেয় না। নজরুল মঞ্চে এদিন সেই কথাই বলল। দর্শকদের মধ্যে ছিল উন্মাদনা। কিন্তু হ্যাঁ, চাপা কষ্ট কোথাও যেন লুকিয়ে ছিল সকলের মনেই।

লালবাজারের জারি করা এসওপি মেনেই এদিন অনুষ্ঠান হয়। বাড়তি ভিড় যাতে না হয় সেইদিকে ছিল কড়া নজরদারি। একটিও বাড়তি টিকিট বিক্রি করা হয়নি। যে কটা আসন ঠিক সেই কয়জনকেই ঢুকতে দেওয়া হয়েছিল। অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারের নেতৃত্বে ছিল পুলিশের টহলদারি। তিনটি অ্যাম্বুলেন্স রাখা ছিল সর্বক্ষণ। ছিল দমকলের গাড়িও।

হয়তো একেই বলে ভুল থেকে শিক্ষা নেওয়া। নজরুল মঞ্চে এদিনের অনুষ্ঠান সেটারই প্রমাণ। সোনু নিগমের গায়ককে নিয়ে যে মানুষের মধ্যে উন্মাদনা থাকবে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেই উন্মাদনা যেন মাত্রাতিরিক্ত হয়ে না পড়ে সেই দিকেও নজর ছিল সকলের। এদিনের অনুষ্ঠান ছিল কলকাতার কাছে অপবাদ ঘোচানোর চ্যালেঞ্জ। বলাই যায় সেই পরীক্ষায় উত্তীর্ণ তিলোত্তমা (Kolkata)।

অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই জয়! হার্দিকের গলাতে আত্মবিশ্বাসের সুর


```