সভানেত্রীর পদ ছাড়লেও কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে রয়ে গেলেন সনিয়া, নেই বাংলার কেউ
দ্য ওয়াল ব্যুরো: ছেলের হাতে দলের দায়িত্ব দেওয়ার পর কেটে গিয়েছে বেশ কয়েকমাস। জল্পনা ছিল, তাহলে কি সনিয়া গান্ধী রাজনৈতিক সন্ন্যাস নিতে চলেছেন? অবসান হলো সেই জল্পনার। মঙ্গলবার নয়া দিল্লির ২৪ নম্বর আকবর রোডে কংগ্রেস হেড কোয়ার্টারে নবগঠিত ওয়ার্ক
শেষ আপডেট: 17 July 2018 15:35
দ্য ওয়াল ব্যুরো: ছেলের হাতে দলের দায়িত্ব দেওয়ার পর কেটে গিয়েছে বেশ কয়েকমাস। জল্পনা ছিল, তাহলে কি সনিয়া গান্ধী রাজনৈতিক সন্ন্যাস নিতে চলেছেন? অবসান হলো সেই জল্পনার। মঙ্গলবার নয়া দিল্লির ২৪ নম্বর আকবর রোডে কংগ্রেস হেড কোয়ার্টারে নবগঠিত ওয়ার্কিং কমিটিতে রয়ে গেলেন সনিয়া গান্ধী।

২৩ জনের ওয়ার্কিং কমিটির সাধারণ সম্পাদক করা হয়েছে অশোক গহলতকে। তালিকার এক নম্বরে রাহুল গান্ধীর পর দু’নম্বরেই রয়েছে সনিয়া গান্ধীর নাম। ওয়ার্কিং কমিটিতে স্থান হয়নি বাংলার কোনও কংগ্রেস নেতার। এমনকি আমন্ত্রিত বা স্থায়ী আমন্ত্রিতদের যে তালিকা কংগ্রেসের তরফে ঘোষণা করা হয়েছে তাতেও ঠাঁই হয়নি বিধান ভবনের কোনও নেতার। আগামী ২১ বা ২২ জুলাই অনুষ্ঠিত হবে নতুন ওয়ার্কিং কমিটির বৈঠক।