Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লাভ কী? কটাক্ষ লালুর, তাঁকে ফোন সনিয়ার

দ্য ওয়াল ব্যুরো : আগামী শনিবার বিহারে তারাপুর ও কুশেশ্বর আস্থান নামে দু'টি বিধানসভা আসনে উপনির্বাচন (By election) হবে। বিহারে দীর্ঘদিনের জোটসঙ্গী কংগ্রেস ও আরজেডি, উভয়েই দু'টি আসনে প্রার্থী দিয়েছে। অর্থাৎ দুই দলের প্রার্থীরা দু'টি আসনে পরস্

কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লাভ কী? কটাক্ষ লালুর, তাঁকে ফোন সনিয়ার

শেষ আপডেট: 27 October 2021 13:32

দ্য ওয়াল ব্যুরো : আগামী শনিবার বিহারে তারাপুর ও কুশেশ্বর আস্থান নামে দু'টি বিধানসভা আসনে উপনির্বাচন (By election) হবে। বিহারে দীর্ঘদিনের জোটসঙ্গী কংগ্রেস ও আরজেডি, উভয়েই দু'টি আসনে প্রার্থী দিয়েছে। অর্থাৎ দুই দলের প্রার্থীরা দু'টি আসনে পরস্পরের বিরুদ্ধে লড়াই করবেন। ইতিমধ্যে তিন বছর জেলে কাটিয়ে ফের রাজনীতিতে ফিরেছেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। সোমবার তিনি প্রকাশ্যেই প্রশ্ন তোলেন, কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে তাঁর দলের কী লাভ হয়েছে? এরপরেই লালু তথা আরজেডি-র সঙ্গে সম্পর্ক ভাল করার চেষ্টা করছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। তিনি ইতিমধ্যে ফোনে লালুর সঙ্গে কথা বলেছেন। কিছুদিন আগে কংগ্রেস নেতা ভক্তচরণ দাস মন্তব্য করেন, তাঁদের দলের সঙ্গে দূরত্ব বাড়িয়ে বিজেপির সুবিধা করে দিচ্ছে আরজেডি। লালুকে এসম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন, ভক্তচরণ বোকা লোক। আমরা কংগ্রেসকে আসন ছাড়ব কেন? তাদের তো জামানত বাজেয়াপ্ত হবে। আরজেডি প্রধানের কথায়, "কেয়া হোতা হ্যায় কংগ্রেস কা গঠবন্ধন?" অর্থাৎ তিনি ইঙ্গিত দিয়েছেন, কংগ্রেসের সঙ্গে তাঁদের বন্ধুত্বের দিনগুলি অতীত হয়ে গিয়েছে। একথা শুনে আরজেডি-র ওপরে রীতিমতো অসন্তুষ্ট হয়েছেন প্রদেশ কংগ্রেস নেতারা। যদিও বিহারে কংগ্রেসের সবচেয়ে পুরানো জোটসঙ্গীর সঙ্গে মিটমাট করে নিতেই আগ্রহী সনিয়া। ২০০৪ সাল থেকে লালুর সঙ্গে ভাল সম্পর্ক রয়েছে সনিয়ার। সেবছর লোকসভা নির্বাচনে জিতে কংগ্রেস ক্ষমতায় এলে আরজেডি বলেছিল, সনিয়াকেই প্রধানমন্ত্রী করতে হবে। যদিও তিনি জন্মসূত্রে ইতালীয় বলে আপত্তি করেছিলেন অনেকে। গতবছর থেকে বিহারে আরজেডির সঙ্গে কংগ্রেসের সম্পর্কের অবনতি শুরু হয়। সেবার বিধানসভা ভোটে কংগ্রেসের ফল হয় খুব খারাপ। ৪০ টি আসনে প্রার্থী দিয়ে মাত্র ১৯টিতে জয়ী হয় তারা। কিন্তু এককভাবে সবচেয়ে বেশি আসন পায় আরজেডি। জোটসঙ্গী কংগ্রেসের খারাপ ফল হওয়ার জন্যই তারা সরকার গড়তে পারেনি। কংগ্রেস ও আরজেডির 'মহাগঠবন্ধন' সরকার গড়ার মতো গরিষ্ঠতা না পাওয়ায় তৎপর হন জেডি ইউ নেতা নীতীশ কুমার। তিনি বিহারে সরকার গঠন করেন। সম্প্রতি বিভিন্ন প্রদেশ কংগ্রেস সভাপতিদের সঙ্গে বৈঠকে বসেন সনিয়া। তারপরেই তিনি লালুকে ফোন করেন। প্রদেশ কংগ্রেস সভাপতিদের দলনেত্রী বলেন, শৃঙ্খলা বজায় রাখতে হবে। ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা চরিতার্থ করার চেষ্টা করলে চলবে না। সনিয়ার বক্তব্য, প্রদেশ কংগ্রেস সভাপতিদের সঙ্গে রাজ্যস্তরের অন্যান্য নেতার যোগাযোগের অভাব রয়েছে।

```