Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চন্দ্রযান: সনিয়ার চিঠি ইসরো প্রধানকে, স্মরণ করালেন, সাফল্যে অতীতের অবদান

দ্য ওয়াল ব্যুরো: সাফল্যের সঙ্গে চন্দ্রযান (Chandrayan-3) বিক্রমের চাঁদে অবতরণের জন্য ইসরোর চেয়ারম্যান এস সোমনাথকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি তথা দলের সংসদীয় পার্টির চেয়ারপারসন সনিয়া গান্ধী (Sonia Gandhi wrote let

চন্দ্রযান: সনিয়ার চিঠি ইসরো প্রধানকে, স্মরণ করালেন, সাফল্যে অতীতের অবদান

শেষ আপডেট: 24 August 2023 06:52

দ্য ওয়াল ব্যুরো: সাফল্যের সঙ্গে চন্দ্রযান (Chandrayan-3) বিক্রমের চাঁদে অবতরণের জন্য ইসরোর চেয়ারম্যান এস সোমনাথকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি তথা দলের সংসদীয় পার্টির চেয়ারপারসন সনিয়া গান্ধী (Sonia Gandhi wrote letter to ISRO chief)। বৃহস্পতিবার সকালে সোমনাথকে পাঠানো চিঠিতে তিনি বলেছেন, এই সাফল্য সকল ভারতীয়ের জন্য অত্যন্ত গর্বের।

চিঠিতে (Sonia Gandhi wrote letter to ISRO chief) তিনি লিখেছেন, ‘প্রিয় সোমানাথ, বুধবার সন্ধ্যায় ইসরোর দুর্দান্ত কৃতিত্বে আমি কতটা রোমাঞ্চিত ছিলাম তা আপনাকে জানাতে এই চিঠি। এটা সমস্ত ভারতীয়দের জন্য অত্যন্ত গর্বের এবং উন্মাদনার বিষয়। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে।’ তিনি আরও লিখেছেন, ইসরোর এই অসামান্য সক্ষমতা কয়েক দশক ধরে তৈরি হয়েছে এবং যৌথ প্রচেষ্টার চেতনা সর্বদা এই প্রতিষ্ঠানকে চালিত করেছে।

কংগ্রেস নেত্রী ইসরোর চেয়ারম্যানকে লিখেছেন, ‘সেই ষাটের দশক থেকে ইসরো স্বনির্ভরতার অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে যা এই দুর্দান্ত সাফল্য অর্জনে অবদান রেখেছে।’

বুধবার বিক্রমের চাঁদে অবতরণের পরই কংগ্রেস-সহ সব দলই ইসরোর বিজ্ঞানীদের ভূয়সী প্রশংসা করেছে। গোটা বিশ্ব ভারতের এই সাফল্যে অভিভূত। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠানো শুভেচ্ছাবার্তায় ইসরোরও প্রশংসা করেছেন।

প্রশ্ন হল, সনিয়া আলাদা করে কেন ইসরোর চেয়ারম্যানকে চিঠি লিখলেন। তাছাড়া কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের পরিবর্তে চিঠি কেন সনিয়া লিখলেন তা নিয়ে চর্চা শুরু হয়েছে। ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছে, ইসরোর সাফল্যকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বর্তমান সরকারের কৃতিত্ব বলে বিজেপি যেভাবে প্রচার শুরু করেছে, তার থেকে মোড় ঘোরাতেই সনিয়া এই চিঠি পাঠিয়েছেন। ষাটের দশক থেকে ইসরোর স্বনির্ভরতার পথ চলা শুরু, উল্লেখ করে সনিয়া আসলে মহাকাশ গবেষণায় জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীর সময়ের অবদানের কথা স্মরণ করিয়ে দিতে চেয়েছেন।

ইসরোর যাত্রা ১৯৬৯-এ শুরু হলেও ভারতে মহাকাশ নিয়ে গবেষণার সূত্রপাত স্বাধীনতার আগে। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৫৪ সালে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু আর্যভট্ট রিসার্চ ইনস্টিটিউট অফ অবসারভেশন্যাল সায়েন্স স্থাপন করেন। ১৯৫৭ সাল থেকে মহাকাশ গবেষণায় আরও গতি আনেন নেহরু। সেই কাজ এগিয়ে নিয়ে যান প্রধানমন্ত্রী ইন্দিরা এবং রাজীব গান্ধীও।

আরও পড়ুন: ইসরোয় বাঙালির 'বিক্রম'! চন্দ্রযানের দুরন্ত সাফল্যের পরে গগনযান টিমেও থাকছেন জলপাইগুড়ির কৌশিক


```