Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সোনিয়া গান্ধী অঙ্কে কাঁচা, দাবি বিজেপির

দ্য ওয়াল ব্যুরো : সংসদে অনাস্থা প্রস্তাব এনে সরকারকে পরাজিত করার জন্য যতজন সাংসদ প্রয়োজন, বিরোধীদের হাতে তত সংখ্যা আছে কি? এই প্রশ্নের জবাবে বুধবারই কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী বলেছিলেন, কে বলল আমাদের হাতে সংখ্যা নেই? তা নিয়ে

সোনিয়া গান্ধী অঙ্কে কাঁচা, দাবি বিজেপির

শেষ আপডেট: 19 July 2018 08:21

দ্য ওয়াল ব্যুরো : সংসদে অনাস্থা প্রস্তাব এনে সরকারকে পরাজিত করার জন্য যতজন সাংসদ প্রয়োজন, বিরোধীদের হাতে তত সংখ্যা আছে কি? এই প্রশ্নের জবাবে বুধবারই কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী বলেছিলেন, কে বলল আমাদের হাতে সংখ্যা নেই? তা নিয়ে বৃহস্পতিবার সোনিয়াকে বিদ্রুপ করল বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার বলেন, সোনিয়া গান্ধী অংকে কাঁচা। তিনি ১৯৯৯ সালেও অঙ্ক কষতে একই রকম ভুল করেছিলেন। সবাই জানে সেবার কী হয়েছিল। সংসদের ভিতরে ও বাইরে, সব জায়গায় মোদী সংখ্যাগরিষ্ঠ। আপনারা দেখবেন সর্বত্রই মোদী সরকারের পক্ষে ব্যাপক সমর্থন আছে। ১৯৯৯ সালে এক ভোটের ব্যবধানে সরকার পড়ে যাওয়ার পরে সোনিয়া গান্ধী বলেছিলেন, আমরা সরকার গড়ব।  আমাদের পক্ষে ২৭২ জন সাংসদের সমর্থন আছে। আরও অনেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। সেবার অবশ্য কংগ্রেস সরকার গড়তে পারেনি। অনন্তকুমার সোনিয়ার সেই মন্তব্যের কথা উল্লেখ করে বলেছেন, তিনি বরাবরই অঙ্কে কাঁচা।

```