Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

‘ভারত জোড়ো’য় মাস্ক শুধু সনিয়ার মুখে, পা মেলাবেন কমল হাসান

দ্য ওয়াল ব্যুরো: রাহুল (Rahul Gandhi) অগ্রাহ্য করলেও সরকারের পরামর্শ মানলেন তাঁর মা প্রাক্তন কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধী (Sonia Gandhi)। আজ দিল্লিতে পূর্ব ঘোষণা মতো ভারত জোড়ো যাত্রায় (Bharat Jodo Yatra) পা মেলান সনিয়া। সঙ্গে ছিলেন মেয়

‘ভারত জোড়ো’য় মাস্ক শুধু সনিয়ার মুখে, পা মেলাবেন কমল হাসান

শেষ আপডেট: 24 December 2022 10:07

দ্য ওয়াল ব্যুরো: রাহুল (Rahul Gandhi) অগ্রাহ্য করলেও সরকারের পরামর্শ মানলেন তাঁর মা প্রাক্তন কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধী (Sonia Gandhi)। আজ দিল্লিতে পূর্ব ঘোষণা মতো ভারত জোড়ো যাত্রায় (Bharat Jodo Yatra) পা মেলান সনিয়া। সঙ্গে ছিলেন মেয়ে পিয়ঙ্কাও। কিন্তু রাহুল, প্রিয়ঙ্কা-সহ যাত্রায় অংশ নেওয়া বাকিদের কারও মুখে মাস্ক দেখা যায়নি। এমনকী নিরাপত্তা রক্ষীদেরও না।

এদিকে, দক্ষিণের জনপ্রিয় চিত্রতারকা কাম রাজনীতির কমল হাসান আজ রাহুলের পাশে হাঁটবেন বলে ঠিক আছে। রাহুল দিল্লিতে যাত্রায় বিজেপি বিরোধী সব দলের সাংসদদেরই হাঁটার অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন। বহুজন সমাজবাদী পার্টির এক সাংসদ ছাড়া কেউ সাড়া দেননি এখনও পর্যন্ত। রাহুল আজ যাত্রাপথে নিজামুদ্দিন আলিয়া দরগায় গিয়ে চাদর চড়ান। কংগ্রেস নেতা আজ সকালে হরিয়ানা থেকে দিল্লি অভিমুখে যাত্রা করার সময়ই বলেছিলেন, ঘৃণার বাতাবরণের মধ্যে আমি প্রেমের পসরা খুলে বসেছি।

যাত্রা দিল্লিতে প্রবেশের পর কেন্দ্রের তথ্য ও সংস্কৃতি এবং ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর তীব্র আক্রমণ শানিয়েছেন কংগ্রেসকে। তিনি বলেন, টুকরে টুকরে গ্যাং ও তাদের সমর্থকেরা ভারত জোড়ো যাত্রায় হাঁটছেন। যারা দেশের মর্যাদার কথা মাথায় রাখে তারা কীভাবে ভারত জোড়োর কথা বলতে পারে!

এদিকে, গত পরশু রাহুলকে করোনা পরিস্থিতি নিয়ে চিঠি দেন কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবিয়া। তিনি প্রাক্তন কংগ্রেস সভাপতিকে চিঠি দিয়ে বলেন, করোনা বাড়ছে। চিনে দ্রুত ছড়াচ্ছে এই রোগ। ভারত জোড়ো যাত্রা এখন বন্ধ রাখাই ভাল। তা নাহলে কঠোরভাবে মানা হোক করোনা বিধি।

বিধি বলতে সকলের মুখে মাস্ক, অন্তত তিন ফুট দূরত্ব রেখে চলা এবং ডবল ভ্যাকসিন নেওয়া থাকতে হবে পদযাত্রীদের। কংগ্রেস এবং রাহুল জোরালোভাবে দাবি করে, ভারত জোড়ো যাত্রা ভেস্তে দিতেই এই পরামর্শ কেন্দ্রের। দেশের কোথাও করোনা বিধি জারি করে বিজ্ঞপ্তি প্রকাশ করেনি সরকার। বিজেপি সহ সব দলের সভা-সমাবেশ দিব্যি চলছে। প্রধানমন্ত্রী বড় বড় সমাবেশে ভাষণ দিচ্ছেন। বাকিদের কিছু না বলে স্বাস্থ্যমন্ত্রী টার্গেট করেছেন ভারত জোড়ো যাত্রাকে।

দল ও রাহুল একথা বললেন, আজ সনিয়াকে দেখা যায় অনেকটাই বিধি মেনে হাঁটছেন। মুখে মাস্ক এবং বাকিদের থেকে দূরত্ব বজায় রেখে হাঁটছেন তিনি। টিকা নেওয়ার পরও কংগ্রেস নেত্রী দু’বার করোনায় আক্রান্ত হয়েছেন। একবার অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল।

বড় রায়: মন্দিরের নিদর্শন আছে কি? মথুরার শাহি ইদগা মসজিদের নীচে সমীক্ষার নির্দেশ


```