Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

নতুন উইগে ঝলমলে সোনালী বেন্দ্রে, ইনস্টাগ্রামে পোস্ট করলেন ছবি

দ্য ওয়াল ব্যুরো: শরীরে অনেক যন্ত্রণা, মনে হয়তো তার চেয়েও বেশি। তবু মুখে তাঁর ঝলমলে হাসি থাকে সবসময়। কয়েক মাস হলো নিউ ইয়র্কে ক্যানসারের সঙ্গে সাহসী লড়াই চালাচ্ছেন সোনালী বেন্দ্রে। সঙ্গে পেয়েছেন তাঁর স্বামী গোল্ডি বহেল ও সদ্য টিনএজার ছেলেকে

নতুন উইগে ঝলমলে সোনালী বেন্দ্রে, ইনস্টাগ্রামে পোস্ট করলেন ছবি

শেষ আপডেট: 22 October 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: শরীরে অনেক যন্ত্রণা, মনে হয়তো তার চেয়েও বেশি। তবু মুখে তাঁর ঝলমলে হাসি থাকে সবসময়। কয়েক মাস হলো নিউ ইয়র্কে ক্যানসারের সঙ্গে সাহসী লড়াই চালাচ্ছেন সোনালী বেন্দ্রে। সঙ্গে পেয়েছেন তাঁর স্বামী গোল্ডি বহেল ও সদ্য টিনএজার ছেলেকে। পেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, সুজান খানদের মতো বলিউড তারকা বন্ধুদের। কেমোথেরাপির ফলে ঝরে গেছে মাথার চুল। ন্যাড়া মাথার ছবিও তুলে সোশ্যাল মিডিয়ায় দিতে কুণ্ঠা বোধ করেননি বলিউডের এই ৪৪ বছরের সুন্দরী। এ বার তিনি শেয়ার করলেন তাঁর বিশেষ উইগ পরা ছবি। ছবিতে দেখা যাচ্ছে তাঁর হেয়ার স্টাইলিস্ট বোখিকেও। বোখির সঙ্গে সোনালীর আলাপ করিয়ে দিয়েথেন পিগি চপস, এ কথা জানিয়েছেন সোনালী নিজেই। বলেছেন, বোখি তাঁর সবটুকু বোঝেন। সেই ভাবেই তাঁর জন্য হেয়ার স্টাইল ভেবেছেন বোখি।

```