Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

আগের চেয়ে ভালো আছেন সোনালী বেন্দ্রে, ফিরতে চান স্বাভাবিক জীবনে

দ্য ওয়াল ব্যুরো: আগের চেয়ে অনেকটাই ভালো আছেন সোনালী বেন্দ্রে। তিনি এখন চান যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক জীবনে ফিরতে। এই সুখবর দিয়েছেন বলিউড অভিনেত্রী নম্রতা শিরোদকর। নম্রতা তাঁর স্বামী দক্ষিণের সুপারস্টার মহেশ বাবুর সঙ্গে নিউ ইয়র্কে বেড়াত

আগের চেয়ে ভালো আছেন সোনালী বেন্দ্রে, ফিরতে চান স্বাভাবিক জীবনে

শেষ আপডেট: 31 October 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: আগের চেয়ে অনেকটাই ভালো আছেন সোনালী বেন্দ্রে। তিনি এখন চান যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক জীবনে ফিরতে। এই সুখবর দিয়েছেন বলিউড অভিনেত্রী নম্রতা শিরোদকর। নম্রতা তাঁর স্বামী দক্ষিণের সুপারস্টার মহেশ বাবুর সঙ্গে নিউ ইয়র্কে বেড়াতে গেছেন। সেখানে গিয়ে তিনি সোনালীর সঙ্গে দেখা করেন। তিনি যে ক্যানসারে আক্রান্ত সে কথা গত জুলাইয়ে সোশ্যাল মিডিয়ায় জানান সোনালী। তখনই তিনি নিউ ইয়র্কে যান চিকিৎসার জন্য। তার পরে বেশ কয়েক বার সোশ্যাল মিডিয়ায় তাঁর পরিস্থিতির কথা শেয়ার করেছেন সোনালী। মারণ রোগের সঙ্গে তাঁর এই লড়াইয়ের নাম তিনি দিয়েছেন #OneDayAtATime প্রথমে কেমোথেরাপির জন্য যখন তাঁর সুন্দর দীর্ঘ চুল কেটে ফেলতে হয়, সে কথা ছবি দিয়ে তুলে ধরেন ইনস্টাগ্রামে। তখনই বোঝা গেছিল, মনের জোর আর বাস্তবের মুখোমুখি হওয়ার ক্ষমতা তাঁর আছে। নিজের ন্যাড়া মাথার ছবিও আপলোড করেছেন তিনি। কেমোথেরাপির যন্ত্রণা আর হারিয়ে যেতে বসা মনের জোর নিয়ে তিনি একটি মর্মস্পশী পোস্টও শেয়ার করেছেন। তাঁর সঙ্গে বিগ অ্যাপলে দেখা করতে গেছেন একাধিক বলিউড সেলেব। প্রিয়ঙ্কা চোপড়া, সুজ়ান খান, গায়ত্রী ওবেরয়, প্রিয়ঙ্কার হবু স্বামী নিক জোনাসের বোনেরাও সোনালীর সঙ্গে দেখা করেছেন। নম্রতা বলেছেন, তিনি ও তাঁর ছেলে গৌতম দেখা করতে গেছিলেন সোনালীর সঙ্গে। সেখানে সোনালীর স্বামী গোল্ডি বহেল ও ছেলে রণবীরের সঙ্গেও দেখা হয় তাঁদের। নম্রতার কথায়, সোনালী সাহসিনী। তিনি মনের জোর বজায় রেখেছেন। সোনালী তাঁর এই সংগ্রামের কথা নম্রতার সঙ্গে বিশদে আলোচনা করেছেন বলে জানিয়েছেন।

```