Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

কসবার অপরাধ-ইতিহাসের ছত্রে ছত্রে নাম, অবশেষে পুলিশের জালে সোনা পাপ্পু

দ্য ওয়াল ব্যুরো: কসবা এলাকার ত্রাস ছিল সে। আসল নাম বিশ্বজিৎ পোদ্দার হলেও, এলাকাবাসী চিনতেন 'সোনা পাপ্পু' (sona-pappu) নামেই। এলাকা-জুড়ে তোলাবাজি, হুমকি, মারপিট-- এমন কোনও অপরাধমূলক কাজ ছিল না, যার সঙ্গে নাম জড়ায়নি এই পাপ্পুর। অবশেষে পুলিশ

কসবার অপরাধ-ইতিহাসের ছত্রে ছত্রে নাম, অবশেষে পুলিশের জালে সোনা পাপ্পু

শেষ আপডেট: 24 September 2021 07:21

দ্য ওয়াল ব্যুরো: কসবা এলাকার ত্রাস ছিল সে। আসল নাম বিশ্বজিৎ পোদ্দার হলেও, এলাকাবাসী চিনতেন 'সোনা পাপ্পু' (sona-pappu) নামেই। এলাকা-জুড়ে তোলাবাজি, হুমকি, মারপিট-- এমন কোনও অপরাধমূলক কাজ ছিল না, যার সঙ্গে নাম জড়ায়নি এই পাপ্পুর। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল সে। বৃহস্পতিবার গভীর রাতে কসবা থানার পুলিশ গ্রেফতার করে তাকে। আজই তাকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গতকাল গভীর রাতে বিমানবন্দর থানা এলাকার কৈখালির দাসপাড়ার একটি ফ্ল্যাট থেকে ধরা পড়ে পাপ্পু। সেখানেই লুকিয়ে ছিল সে। এর আগে অনেকবার পুলিশের চোখে ধুলো দিয়ে পালালেও, এবার আর তা সম্ভব হয়নি। একেবারে হাতেনাতে ধরা পড়ে যায় বছর চল্লিশ বয়সের এই দুষ্কৃতী।

মমতাকে ভবানীপুরে চিন্তায় ফেলেছে বিজেপির চ্যালেঞ্জ, সঙ্গে ‘শুভ’ বৃষ্টিও

পুলিশি তথ্য বলছে, কলকাতার একাধিক থানায় বহুবার দফায় দফায় বহু অভিযোগ জমা পড়েছে পাপ্পুর নামে। প্রতিবারই ঝামেলা পালিয়ে পালিয়ে যেত সে।

সর্বশেষ তাকে দেখা যায় গত মাসে, কসবা এলাকায় বন্দুক হাতে দাপাদাপি করতে। কসবায় তার বিরোধী গ্যাংয়ের মূল পাণ্ডা মুন্না পাণ্ডের উপর হামলার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। সেই ঘটনায় একাধিক আইনে মামলা রুজু হয় পাপ্পুর নামে। কিন্তু সে ফেরার ছিল। এবার আর শেষরক্ষা হল না। এখন পুলিশি হেফাজতে তাকে নিয়ে পুলিশ কী কী তথ্য পায়, সেটাই দেখার।

পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'


```