Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সন্দেশখালিতে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতার ছেলে

রবিবার এলাকার এক তৃণমূল নেতার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

সন্দেশখালিতে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতার ছেলে

অভিযুক্তকে গ্রেফতার করেছে বসিরহাট থানার পুলিশ

শেষ আপডেট: 19 May 2024 13:17

দ্য ওয়াল ব্যুরো: ফের শিরানামে সন্দেশখালি। অষ্টম শ্রেণির এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে শনিবার থেকে উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালির বেড়মুজুর এলাকা। ঘটনাটিতে রবিবার এলাকার এক তৃণমূল নেতার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবারই তাঁকে বসিরহাট আদালতে পেশ করবে সন্দেশখালি থানার পুলিশ। 

অভিযোগ, শুক্রবার রাতে বাড়ির পিছনের বেড়া ভেঙে ঢুকে নাবালিকাকে যৌন নিগ্রহের চেষ্টা করে স্থানীয় এক যুবক। নিজেকে বাঁচাতে কোনওভাবে ওই দুষ্কৃতীর হাত ছাড়িয়ে চিৎকার করে ওঠে নাবালিকা। তার আওয়াজে শুনে ছুটে আসেন পরিবারের লোকজন। তখনই সেখান থেকে চম্পট দেয় অভিযুক্ত।

নাবালিকার পরিবারের দাবি, অভিযুক্ত ইন্দ্রজিৎ সাউ তৃণমূল সমর্থক। তাঁর বাবা এলাকার তৃণমূল নেতা। বিষয়টি নিয়ে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে অভিযোগ জানিয়েছিল নির্যাতিতার পরিবার। শনিবার রাতেই সেই ফাইল ইমেল মারফত বসিরহাটের পুলিশ সুপারকে পাঠিয়েছিলেন তারা। এরপরই রবিবার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে পকসো ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

শনিবার নাবালিকাকে নিয়ে সন্দেশখালি থানায় পৌঁছন বিজেপি নেত্রী অর্চনা মজুমদার। শনিবার বিকেলে বসিরহাট মহকুমা হাসপাতালে নিগৃহীতার মেডিক্যাল পরীক্ষা হয়। এরপরই লিখিত অভিযোগ দায়ের হয় থানায়। সিবিআইয়ের কাছে ইমেল করেও অভিযোগ দায়ের করেছে পরিবার। সিবিআইয়ের ক্যাম্পেও অভিযোগের প্রতিলিপি পাঠানো হয়েছে। একইসঙ্গে শনিবার রাতেই সেই ফাইল ইমেল মারফত বসিরহাটের পুলিশ সুপারকে পাঠিয়েছিল তারা। 

অন্যদিকে, ভোট আবহের মধ্যেই সন্দেশখালিতে অস্থায়ী ক্যাম্প অফিস গড়েছে সিবিআই। যাঁরা সিবিআইয়ের কাছে ই-মেল মারফত অভিযোগ জানাতে পারছেন না, তাঁরা ওই ক্যাম্প অফিসে গিয়ে অভিযোগপত্র জমা দিতে পারবেন। পরিস্থিতি অনুযায়ী চলবে অভিযানও।দু’দিনে ভূরি ভূরি অভিযোগপত্র জমা দিয়েছেন গ্রামবাসীরা। আর এরই মধ্যে এবার সন্দেশখালিতে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে।


```