
শেষ আপডেট: 25 October 2022 15:02
দ্য ওয়াল ব্যুরো: মদ খেয়ে বাড়ি ঢুকে বাবার কাছে টাকা চায় সিঁথির (Sinthi) এক যুবক। কিন্তু, দিতে অস্বীকার করার বাবাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। পরে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কিন্তু চিকিৎসারত অবস্থায় মঙ্গলবার মৃত্যু (Murder) হয় ওই ব্যক্তির। পুলিশ অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে।
জানা গেছে, সিঁথির নাথ দাস লেনে বাবা উৎপল কান্তির দাসের সঙ্গে থাকত ছেলে উদ্দীপ্ত। বাবার টাকাতেই একটি বাইকের যন্ত্রপাতির দোকান খোলে। কিন্তু মদ ছিল তার নিত্যসঙ্গী। স্থানীয় সূত্রে খরব, প্রায় প্রতিদিনই নেশা করে এসে উৎপলবাবুর সঙ্গে ঝামেলা করত উদ্দীপ্ত।
কিন্তু কালীপুজোর রাতে সেই অশান্তি চরমে ওঠে। মদ খেয়ে এসেই টাকা চায় উদ্দীপ্ত। টাকা দিতে পারবেন না বলে সাফ জানিয়ে দেন উৎপলবাবু। রাগে বসে বাবাকে মারধর শুরু করে উদ্দীপ্ত। উৎপলবাবুর চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। এসে দেখেন ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন উৎপল দাস।
পুলিশকে খবর দিয়ে আহত উৎপলবাবুকে আরজি করে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শুরু হয়। কিন্তু এদিন ভোররাতে মৃত্যু হয় তাঁর। পুলিশ ছেলের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। উদ্দীপ্তকে গ্রেফতার করেছে সিঁথি থানার পুলিশ।
হিমঘরে গ্যাস লিক করে বিপত্তি! তারকেশ্বরে দমবন্ধ হয়ে মৃত্যু বৃদ্ধার