Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিকাশি নালায় কাজ করতে গিয়ে বাবার সামনেই মৃত্যু ছেলের, হাওড়ায় মর্মান্তিক ঘটনা

ছেলেকে উদ্ধার করতে গিয়ে গুরুতর অসুস্থ বাবা এবং কাকাকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিকাশি নালায় কাজ করতে গিয়ে বাবার সামনেই মৃত্যু ছেলের, হাওড়ায় মর্মান্তিক ঘটনা

এখানে কাজ করার সময় বিপত্তি

শেষ আপডেট: 8 May 2025 17:58

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: কেএমডিএ র হাইড্রেন পরিষ্কার করতে গিয়ে বাবার সামনে মারা গেল ছেলে। বৃহস্পতিবার দুপুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে হাওড়ার ফোরশোর রোডে। ছেলেকে উদ্ধার করতে গিয়ে গুরুতর অসুস্থ বাবা এবং কাকাকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এদিন দুপুর বারোটা নাগাদ ফরশোর রোডে কেএমডিএ র  গঙ্গা অ্যাকশন প্ল্যানে নর্দমার জঞ্জাল তোলার প্ল্যান্টে হাইড্রেন থেকে আবর্জনা তোলার সময় গুরুতর অসুস্থ হয়ে পড়ে রিয়াজউদ্দিন মোল্লা (১৮)। বিষাক্ত গ্যাসের প্রভাবে নর্দমায় পড়ে সে যখন জ্ঞান হারায় তখন তাকে উদ্ধার করতে নামেন বাবা জাকির মোল্লা (৫৪) এবং কাকা হাবিব মোল্লা (৪৪)। কিন্তু গ্যাসের প্রভাবে ওই দুজনও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় শিবপুর থানায় এবং দমকলে। 

পুলিশ এলাকার বাসিন্দাদের সহযোগিতায় রিয়াজউদ্দিনকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। জাকির এবং হাবিবকে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, নর্দমা থেকে নির্গত বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েন তাঁরা।

জানা গেছে, হাওড়া শহরের নিকাশির নোংরা জল সরাসরি কেএমডিএ গঙ্গা অ্যাকশন প্ল্যান্টের ট্যাঙ্কে পরিশ্রুত করার পর তা গঙ্গায় ফেলা হয়। কিন্তু নর্দমার জল থেকে কঠিন বর্জ্য আলাদা করার সময় কর্মীরা সতর্কতামূলক ব্যবস্থা না নেওয়ায় এই বিপত্তি। অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু  করে তদন্ত শুরু করেছে শিবপুর থানার পুলিশ। কেএমডিএ কর্তৃপক্ষ গোটা ঘটনা খতিয়ে দেখছে।


```